#রিয়াদুস_সালেহীন দ্বিতীয় খণ্ড অনুচ্ছেদঃ১০ অনুমতি প্রার্থনা ও তার নিয়ম।

Muhammads words
0

قَالَ اللهُ تَعَالَى : يَأَيُّهَا الَّذِينَ آمَنُوا لا تَدْخُلُوا بُيُوتًا غَيْرَ بُيُوتِكُمْ حَتَّى تَسْتَأْنَسُوا وَتُسَلِّمُوا عَلَى أَهْلِهَا .


মহান আল্লাহ বলেন:

“হে ঈমানদারগণ! তোমরা নিজেদের ঘর ছাড়া অন্যের ঘরে প্রবেশ করো না, যতক্ষণ না তাদের অনুমতি নাও এবং তাদের ঘরের লোকজনদেরকে সালাম কর।” (সূরা আন-নূর: ২৭)

وقال تعالى : وإِذا بَلَغَ الأطفال مِنكُمُ الحُلَمَ فَلْيَسْتَأْذِنُوا كَمَا اسْتَأْذَنَ الَّذِينَ من قبلهم


“আর তোমাদের কিশোররা সাবালকত্বে পৌঁছলে, তাদেরকেও তেমনি অনুমতি প্রার্থনা করতে হবে যেমন তাদের পূর্ববর্তীরা অনুমতি নিয়ে আসে।” (সূরা আন-নূর: ৫৯)

۸۷۰- وَعَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِي رَضِيَ اللهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الاستئذانُ ثَلاثُ فَإِن أذنَ لَكَ وإلا فارجع- متفق عليه.

৮৭০। আবু মূসা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: তিনবার অনুমতি চাইতে হবে। তোমাকে অনুমতি দেয়া হলে তো ভালো, অন্যথায় ফিরে যাও ।

ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন ।

۸۷۱ - وَعَنْ سَهْلِ بْنِ سَعْدٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا جُعِلَ الْإِسْتِعْذَانُ مِنْ أَجْلِ الْبَصَرِ - متفق عليه.


৮৭১। সাহল ইবনে সা'দ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দৃষ্টিশক্তির কারণেই অনুমতি প্রার্থনার নিয়ম করা হয়েছে।

এ হাদীসটি অন্যত্র বিস্তারিতভাবে এসেছে। তাতে বলা হয়েছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে দরজার ফাঁক দিয়ে ভেতরে উঁকি মারে। সে সময় তিনি কিছু দিয়ে মাথা চুলকাচ্ছিলেন। সে ব্যক্তিকে দেখে তিনি বলেন: যদি আমি জানতে পারতাম তুমি উঁকি মারছ, তাহলে এটা তোমার চোখের মধ্যে গেঁথে দিতাম। তারপর তিনি বলেন: দৃষ্টিশক্তির কারণেই তো অনুমতি নেবার ব্যবস্থা করা হয়েছে।

ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।

۸۷۲ - وعَنْ رِبَعِي بَنِ حِرَاشٍ قَالَ حَدَّثَنَا رَجُلٌ مِنْ بَنِي عَامِرٍ اسْتَأْذَنَ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي بَيْتِ فَقَالَ أَلِجُ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِخَادِمِهِ أَخْرُجْ إِلى هذا فَعَلِمَهُ الْإِسْتِنْدَانَ فَقُلْ لَهُ السّلامُ عَلَيْكُمْ ادْخُلُ فَسَمِعَهُ الرَّجُلُ فَقَالَ السَّلامُ عَلَيْكُمْ أَدْخُلُ فَأَذِنَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَدَخَلَ - رواه ابو داود باسناد صحيح.


৮৭২। রিবঈ ইবনে হিরাশ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমের গোত্রের এক ব্যক্তি আমাদের নিকট হাদীস বর্ণনা করেছেনঃ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য অনুমতি চাইলেন। তখন তিনি ঘরের মধ্যে ছিলেন। লোকটি বললো, আমি কি প্রবেশ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর খাদিমকে বলেনঃ এ লোকটির কাছে যাও এবং তাকে অনুমতি নেবার পদ্ধতি শিখিয়ে দাও। তাকে বলতে বলঃ আসসালামু আলাইকুম, আমি কি ভেতরে আসতে পারি? লোকটি তা শুনে বললো, আসসালামু আলাইকুম, আমি কি ভেতরে আসতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন এবং সে ভেতরে প্রবেশ করল।

ইমাম আবু দাউদ এ হাদীসটি সহীহ সনদে রিওয়ায়াত করেছেন।

۸۷۳- عَنْ كِلدَةَ بْنِ الْحَنْبَلِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ أَتَيْتُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَدَخَلْتُ عَلَيْهِ وَلَمْ أُسَلِمَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِرْجِعْ فَقُلْ السّلامُ عَلَيْكُمْ ادْخُلُ - رواه أبو داود والترمذي وقال حديث حسن.


৮৭৩। কিলদা ইবনুল হাম্বল (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাযির হলাম এবং সালাম না করে তাঁর কাছে পৌঁছে গেলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ ফিরে যাও, তারপর বলঃ আসসালামু আলাইকুম, আমি কি প্রবেশ করতে পারি?

ইমাম আবু দাউদ ও ইমাম তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিযী এটিকে হাসান হাদীস বলেছেন।

#মুহাম্মদের_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #ইবনে_মাজাহ  #হাদীস_বিশ্ব_নবীর_বাণী  #সুনানে_ইবনে_মাজাহ #রিয়াদুস_সালেহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/related/default