#রিয়াদুস_সালেহীন দ্বিতীয় খণ্ড অনুচ্ছেদঃ১৩ মশক ইত্যাদির মুখে মুখ লাগিয়ে পানি পান করা মাকরূহ এবং তা মাকরূহ তানযীহী, মাকরূহ তাহরীমী নয়।

Muhammads words
0

٧٦٢ - عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَن اخْتِنَاث الأشقية يعنى أن تُكْسَرَ أَهْوَاهُهَا وَيُشْرَبَ مِنْهَا -متفق عليه.


৭৬২। আবু সাঈদ আল খুদরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশকের মুখ উল্টে ধরে পানি পান করতে নিষেধ করেছেন অর্থাৎ মশকের মুখ বাঁকিয়ে পানি পান করা। (বুখারী, মুসলিম)

٧٦٣ - وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ نَهى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَن يُشْرَبَ منْ في السقاء أو القربة متفق عليه


৭৬৩। আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশকের মুখে মুখ লাগিয়ে পানি পান করতে নিষেধ করেছেন। (বুখারী, মুসলিম)

٧٦٤ - وَعَنْ أُمِّ ثَابِت كَبْشَةَ بنت ثابت أُخْتِ حَسَانِ بْنِ ثَابِتِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَتْ دَخَلَ عَلَى رَسُولُ الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَشَرِبَ مِنْ فِي قِرْيَةٍ مُعَلَّقَةٍ فَقَطعَهُ رواه الترمذي وقال حديث حسن صحيح . قَائِمًا فَقُمْتُ إِلَى فِيهَا


৭৬৪। হাসসান ইবনে সাবিত (রাঃ)-এর বোন উম্মু সাবিত কাবশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে এলেন। তারপর তিনি একটি ঝুলন্ত মশকের মুখে মুখ লাগিয়ে দাঁড়িয়ে পানি পান করলেন। আমি উঠে গিয়ে মশকের মুখটি কেটে নিলাম (বরকতের জন্য)।

ইমাম তিরমিষী হাদীসটি বর্ণনা করেছেন এবং বলেছেন, এটি হাসান ও সহীহ হাদীস। ইমাম নববী বলেন, উম্মু সাবিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ লাগানো স্থানটুকু হিফাযত করা, তার বরকত হাসিল করা ও তার কোনরূপ বেইজ্জতি না হয় তার জন্যই কেটে নেন। এ হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, মশকের মুখে মুখ লাগিয়ে পানি পান করা জায়েয। এর আগে বর্ণিত হাদীস দু'টো মশকের মুখে মুখ লাগিয়ে পানি পান না করা ভালো ও উত্তম, তারই দলীল। আল্লাহ্ই সঠিক জানেন।

#মুহাম্মদের_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #ইবনে_মাজাহ  #হাদীস_বিশ্ব_নবীর_বাণী  #সুনানে_ইবনে_মাজাহ #রিয়াদুস_সালেহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/related/default