#রিয়াদুস_সালেহীন দ্বিতীয় খণ্ড অনুচ্ছেদঃ১ ঘুম, কাত হয়ে শোয়া, বসা, বৈঠকাদিতে একত্রে বসার আদব-কায়দা ও স্বপ্ন।

Muhammads words
0

٨١٤ - عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إذا أوى إلى فِرَاشِهِ نَامَ عَلى شقِهِ الْأَيْمَنِ ثُمَّ قَالَ اللهُم أَسْلَمْتُ نَفْسِي إِلَيْكَ وَوَجْهَتُ وَجْهِي إِلَيْكَ وَفَوَضْتُ أَمْرِي إِلَيْكَ وَأَلْجَأْتُ ظَهْرِى إِلَيْكَ رَغبَةً وَرَهْبَة إِلَيْكَ لا مَلْجَا وَلَا مَنْجى مِنْكَ إِلَّا إِلَيْكَ أَمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ ونَبِيِّكَ الَّذِي أَرْسَلْت - رواه البخاري بهذا اللفظ في كتاب الأدب من صحيحه.


৮১৪। বারাআ ইবনে আযিব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় শয়ন করতে গিয়ে ডান কাতে শুয়ে বলতেন: “হে আল্লাহ! আমি আমার নসকে তোমার কাছে সমর্পণ করলাম, আমার সত্তাকে তোমার দিকে ফেরালাম। আমার কাজ তোমার উপর সোপর্দ করলাম, আমার পিঠ তোমার আশ্রয়ে ঠেকালাম তোমার কাছে আশা ও আশংকা সহকারে। তুমি ছাড়া কোথাও (তোমার আযাব ও শাস্তি থেকে) আশ্রয় ও মুক্তি নেই। আমি ঈমান আনলাম তোমার কিতাবের উপর, যা তুমি নাযিল করেছ এবং ঐ নবীর উপর, যাঁকে তুমি পাঠিয়েছ।”

ইমাম বুখারী তাঁর সহীহুল বুখারীর কিতাবুল আদাবে এই একই শব্দে হাদীসটি বর্ণনা করেছেন।

হাদীসটি ইমাম বুখারীর কিতাবুল আদাব-এ নয়, বরং কিতাবুদ দাওয়াত-এর “বাবুন নাওম আলা শিক্‌কিল আইমান” অনুচ্ছেদে আছে। (সম্পাদক)

٨١٥ - وَعَنْهُ قَالَ قَالَ لِي رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا آتَيْتَ مَضْجَعَكَ وفيه واجْعَلَهُنَّ أَخرَ مَا تَقُولُ متفق عليه


৮১৫। বারাআ ইবনে আযিব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন: তুমি বিছানায় ঘুমাতে যাবার ইচ্ছা করবে, তখন নামাযের উযুর ন্যায় উযু করো, তারপর ডান কাতে শুয়ে পড়ো, এরপর বলো.... পূর্বোক্ত হাদীসের অনুরূপ। তাতে এও রয়েছে যে, এ দু'আকেই তোমার শেষ কথা হিসেবে উচ্চারণ করবে। (বুখারী, মুসলিম)

٨١٦ وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي مِنَ اللَّيْلِ إِحْدَى عَشَرَةَ رَكْعَةً فَإِذَا طَلَعَ الْفَجْرُ صَلَّى رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ ثُمَّ اضْطَجَعَ عَلَى شَقِهِ الْأَيْمَنِ حَتَّى يَجِيِّ الْمُؤَذِّنُ فَيُؤَذِّنَهُ - متفق عليه .


৮১৬। আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে এগার রাআত নামায পড়তেন। যখন সুবহে সাদিক হয়ে যেত তখন তিনি হালকাভাবে দুই রাআত নামায পড়তেন, তারপর ডান কাতে শুয়ে পড়তেন। তারপর মুয়ানি এসে তাঁকে (জাম'আত প্রস্তুত আছে বলে) অবহিত করত। (বুখারী, মুসলিম)

۸۱۷- وَعَنْ حُذَيْفَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَخَذَ مَضْجَعَهُ مِنَ اللَّيْلِ وَضَعَ يَدَهُ تَحْتَ خَدِهِ ثُمَّ يَقُولُ اللهُم بِاسْمِكَ أَمُوتُ واحْيَا واذا اسْتَيْقَظَ قَالَ الْحَمْدُ لله الذي أحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَالَيْهِ النُّشُورُ رواه البخاري.


৮১৭। হুযাইফা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে যখন শয্যা গ্রহণ করতেন, তখন গালের নিচে হাত রাখতেন, তারপর বলতেনঃ “হে আল্লাহ্! তোমার নামে আমি মরছি ও জিন্দা হচ্ছি”। তিনি ঘুম থেকে যখন জাগতেন তখন বলতেনঃ “আলহামদু লিল্লাহিল্লাযী আহ্ইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর”- সকল প্রশংসা সেই আল্লাহ্র জন্য যিনি আমাদের মৃত্যু দান করার পর পুনরায় জীবন দান করেছেন। তাঁরই নিকট ফিরে যেতে হবে। (বুখারী)

۸۱۸- وَعَنْ يَعِيْسُ بْنِ طَغَفَةَ الْغَفَارِيِّ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ قَالَ أَبِي بَيْنَمَا أنا مضطجع في المَسجد عَلَى بَطنى إذا رَجُلٌ يُحركني برجله فَقَالَ أن هذه ضبعة يُبغِضُهَا اللهُ قَالَ فَنَظَرْتُ فَإِذَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. رواه صحيح ابو داود باسناد


৮১৮। ইয়াঈশ ইবনে তিখফা আল-গিফারী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার পিতা বলেছেন, আমি একদা মসজিদে উপুড় হয়ে শোয়া ছিলাম। হঠাৎ কে একজন তাঁর পা দিয়ে আমাকে নাড়া দিলেন, তারপর বলেন: এ ধরনের শোয়াকে আল্লাহ অপছন্দ (ও ঘৃণা)

করেন। আমার পিতা বলেন, আমি চেয়ে দেখি, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম আবু দাউদ সহীহ সনদে এটি বর্ণনা করেছেন।

۸۱۹- وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ قَعَدَ مَقْعَدا لمْ يَذْكُرِ الله تَعَالَى فِيهِ كَانَتْ عَلَيْهِ مِنَ اللهِ تَعَالَى تِرَةٌ وَمَنِ اضْطَجَعَ مَضْجَعًا لا يَذْكُرُ اللهَ تَعَالَى فِيْهِ كَانَتْ عَلَيْهِ مِنَ اللَّهِ تِرَةٌ- رواه ابو داود باسناد حسن.

৮১৯। আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি কোন বৈঠকে বা মজলিসে বসলো এবং সেখানে মহান আল্লাহ্ স্মরণ করলো না, এটা তার জন্য আল্লাহ্র পক্ষ থেকে ক্ষতি ও ভর্ৎসনার কারণ হবে। আর যে ব্যক্তি কোন বিছানায় শুইলো এবং মহান আল্লাহ্র স্মরণ করলো না, এটাও তার জন্য আল্লাহ্র পক্ষ থেকে ক্ষতি ও ভর্ৎসনার কারণ হবে।

ইমাম আবু দাউদ উত্তম সনদে এ হাদীসটি বর্ণনা করেছেন। “তিরাতুন” শব্দের অর্থ ক্ষতি, মন্দ পরিণতি।

#মুহাম্মদের_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #ইবনে_মাজাহ  #হাদীস_বিশ্ব_নবীর_বাণী  #সুনানে_ইবনে_মাজাহ #রিয়াদুস_সালেহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/related/default