সোনা-রূপার পাত্র ছাড়া সকল প্রকার পাক পাত্রে পান করার অনুমতি আছে। পাত্র বা হাত ছাড়া নহর ও ঝর্ণায় মুখ লাগিয়ে পানি পান করা জায়েয। সোনা ও রূপার পাত্রে পানাহার করা বা এগুলোর যে কোন প্রকার ব্যবহার হারাম।
٧٧٤ - عَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ حَضَرَتِ الصَّلاةُ فَقَامَ مَنْ كَانَ قَرِيْبَ الدَّارِ إلى أهله وبقى قَوْمٌ فَأُتِيَ رَسُولُ الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمخْضَبِ مِنْ حِجَارَةٍ فَصَغَرَ الْمَخْضَبُ أَن يُبْسُطُ فيه كَفَهُ فَتَوَضَّأَ الْقَوْمُ كُلُّهُمْ قَالُوْا كَمْ كُنتُمْ قَالَ ثَمَانِينَ وِزيَادَةً - متفق عليه هَذِهِ رِوَايَةُ الْبُخَارِي . وَفِي رِوَايَةٍ لَهُ وَلِمُسْلِمٍ أَنَّ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَعَا بِإِنَاءٍ مِنْ مَاءٍ فَأْتِيَ بِقَدَحٍ رَحْرَاحٍ فِيْهِ شَيْ مِنْ مَاءٍ فَوَضَعَ أَصَابِعَهُ فِيْهِ قَالَ أَنَسٌ فَجَعَلْتُ أنْظُرُ إِلَى الْمَاءِ يَنْبَعُ مِنْ بَيْنِ أَصَابِعِهِ فَحَزَرْتُ مَنْ تَوَضَّأَ مَا بَيْنَ السبعين الى الثَّمَانِينَ .
৭৭৪। আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নামাযের ওয়াক্ত নিকটবর্তী হল। যাদের ঘর নিকটে ছিল তারা তাদের পরিজনদের নিকট (উযু করতে) চলে গেল। কিছু সংখ্যক লোক বাকি রয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটি পাথরের বাটি আনা হল। পাত্রটি এতো ছোট ছিল যে, তাতে তাঁর হাত সম্প্রসারিত করাও সম্ভব ছিল না। সবাই সেই পাত্রের পানি দিয়ে উযু করে নিল। লোকেরা বলল, আপনারা সংখ্যায় কতজন ছিলেন? বলা হলঃ আশিজন বা তার চাইতে কিছু বেশি।
ইমাম বুখারী ও ইমাম মুসলিম এ হাদীসটি উদ্ধৃত করেছেন। তবে এটা ইমাম বুখারীর বর্ণনা। তাঁর ও ইমাম মুসলিমের আরেক বর্ণনায় রয়েছেঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির পাত্র আনার জন্য ডেকে পাঠালেন। একটি বড় অথচ অগভীর পাত্র আনা হল। তাতে সামান্য পানি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে তাঁর আংগুল রাখলেন। আনাস (রাঃ) বলেন, আমি দেখলাম যে, তাঁর আংগুলগুলো ফুটে পানি বেরিয়ে আসছে। আনাস বলেন, আমি অনুমান করলাম, যারা উযু করলেন, তাদের সংখ্যা সত্তর থেকে আশিজনের মধ্যে ছিল।
۷۷۵ - وَعَنْ عَبْدِ اللهِ بْنِ زَيْدٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ آتَانَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْرَجْنَا لَهُ مَاءً فِي تَوْرٍ مِنْ صُفْر فَتَوَضًا - رواه البخاري.
৭৭৫। আবদুল্লাহ ইবনে যায়েদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, বনী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট এলেন। আমরা তাঁর জন্য পিতলের একটি পাত্রে করে পানি নিয়ে এলাম এবং তিনি উযু করলেন। (বুখারী)
٧٧٦ - وَعَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَى رَجُلٍ مِنَ الْأَنْصَارِ وَمَعَهُ صَاحِبٌ لَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ انْ كَانَ عِنْدَكَ مَا ، بَاتَ هَذهِ اللَّيْلَةَ فِى شَنَّةٍ وَالاَ كَرَعْنَا - رواه البخاري .
৭৭৬। জাবির (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারীর নিকট এলেন। তাঁর সংগে তাঁর এক সাথীও (আবু বাক্র) ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: তোমার মশকে যদি রাতের বাসি পানি মজুদ থাকে, তাহলে দাও। অন্যথায় আমরা কোন নহর ইত্যাদিতে মুখ লাগিয়ে পানি পান করে বেন।(বুখারী)।
۷۷۷- وَعَنْ حُذَيْفَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ إِنَّ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَانَا عَنِ الْحَرِيرِ وَالدِّيباج والسُّرْب في أنيَّةِ الذَّهَبِ وَالْفِضَّةِ وَقَالَ هِيَ لَهُمْ فِي الدُّنْيَا وَهِيَ لَكُمْ فِي الآخرة متفق عليه
৭৭৭। হুযাইফা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে রেশমী ও রেশম সূতি মিশেল কাপড় পরতে নিষেধ করেছেন। তিনি সোনা ও রূপার পাত্রে পান করতেও আমাদেরকে নিষেধ করেছেন। তিনি বলেছেন: এসব জিনিস দুনিয়াতে তাদের (কাফিরদের) জন্য এবং আখিরাতে তোমাদের জন্য। (বুখারী, মুসলিম)
۷۷۸ - وَعَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ اللهُ عَنْهَا أَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الَّذِي يَشْرَبُ فِي أنْيَة الفِضَّةِ انَّمَا يُجَرْجِرُ فِي بَطْنِهِ نَارَ جَهَنَّمَ - متفق عليه. وَفِي رِوَايَةٍ لِمُسْلِمٍ إِنَّ الَّذِي يَأْكُلُ أَوْ يَشْرَبُ فِي أَنِيَةِ الْفِضَّةِ وَالذَّهَبِ وَفِي رِوَايَةٍ لَهُ مَنْ شَرِبَ فِى إِنَاءٍ مِنْ ذَهَبٍ أَوْ فِضَّةٍ فَإِنَّمَا يُجَرْجِرُ فِي بَطْنِهِ نَاراً مِنْ جَهَنَّمَ.
৭৭৮। উম্মু সালামা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যে ব্যক্তি রূপার পাত্রে পান করে, সে তার পেটে জাহান্নামের আগুনকেই প্রজ্বলিত করে ।
ইমাম বুখারী ও ইমাম মুসলিম এ হাদীসটি উদ্ধৃত করেছেন। ইমাম মুসলিমের এক বর্ণনায় রয়েছেঃ যে ব্যক্তি রূপা ও সোনার পাত্রে খাবে অথবা পান করবে। তার আরেক বর্ণনায় রয়েছেঃ যে লোক সোনার অথবা রূপার পাত্রে পান করলো, সে তার পেটে জাহান্নামেরই আগুন প্রজ্জ্বলিত করলো।
এ ব্যাপারে বিশেষজ্ঞদের সর্বসম্মত মত হলঃ সোনা অথবা রূপার পাত্রে খাওয়া বা পান করা সকল পুরুষ ও নারীর জন্যই হারাম। অনুরূপ অন্য যে কোন কাজেও এসব পাত্রের ব্যবহার সম্পূর্ণরূপে হারাম । তবে মহিলাদের জন্য সোনা-রূপার অলংকার ব্যবহার করা জায়েয।
#মুহাম্মদের_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #ইবনে_মাজাহ #হাদীস_বিশ্ব_নবীর_বাণী #সুনানে_ইবনে_মাজাহ #রিয়াদুস_সালেহীন