قَالَ اللهُ تَعَالَى : واخْفِضْ جَنَاحَكَ لِلْمُؤْمِنِينَ.
মহান আল্লাহ বলেন:
“তুমি মুমিনদের প্রতি সহানুভূতি পূর্ণ আচরণ কর।” (সূরা আল হিজর : ৮৮)
٦٩٣ - عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ فَمَنْ لَّمْ يَجِدْ فَبِكَلِمَةٍ طَيِّبَة - متفق عليه.
৬৯৩। আদী ইবনে হাতিম (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষা কর এক টুকরা খেজুরের বিনিময়ে হলেও। যে তাও (দান) করতে সক্ষম না হয় সে যেন অন্তত ভালো কথার দ্বারা নিজেকে জাহান্নাম থেকে বাঁচায়। (বুখারী, মুসলিম)
٦٩٤ - وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ والْكَلِمَةُ الطَّيِّبَةُ صَدَقَةٌ - متفق عليه وَهُوَ بَعْضُ حَدِيث تَقَدَّمَ بَطُولِهِ
৬৯৪। আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : ভালো কথাও একটি সাদাকা বা দানবিশেষ।
ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন। এটি একটি হাদীসের অংশবিশেষ। পূর্ণ হাদীস ইতিপূর্বে বর্ণিত হয়েছে।
٦٩٥ - وَعَنْ أَبِي ذَرِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لا تَحْقِرَنَّ مِنَ الْمَعْرُوفِ شَيْئًا وَلَوْ أَنْ تَلْقَى أَخَاكَ بوجه طليق - رواه مسلم.
৬৯৫। আবু যার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেনঃ কোন ভালো কাজই অবজ্ঞা করো না, যদিও তা তোমার ভাইয়ের সাথে তোমার হাসিমুখে মুলাকাত হয়। (মুসলিম)