#রিয়াদুস_সালেহীন দ্বিতীয় খণ্ড অনুচ্ছেদঃ১৫ দাঁড়িয়ে পানি পান করা জায়েয, তবে বসে পান করা উত্তম ও পূর্ণ (তৃপ্তিদায়ক)।

Muhammads words
0

۷۹۷- وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ سَقَيْتُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ زَهْزَمَ فَشَرِبَ وَهُوَ قَائِمَ - متفق عليه.


৭৬৭। ইবনুল আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যমযমের পানি পান করিয়েছি। তিনি দাঁড়িয়েই তা পান করেছেন। (বুখারী, মুসলিম)

٧٦٨ - وَعَنِ النَّزَالِ بْنِ سَبْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ أَتَى عَلِيٌّ بَابَ الرَّحْبَةِ فَشَرِبَ قائمًا وَقَالَ انّى رَأَيْتُ رَسُولَ الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَلَ كَمَا رَأَيْتُمُونِي فعلت- رواه البخاري.


৭৬৮। নাযযাল ইবনে সাবরা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আলী (রাঃ) (কুফার) বাবুর রাহবাহ নামক স্থানে এলেন এবং দাঁড়িয়ে পানি পান করলেন। তারপর বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপই করতে দেখেছি, যেরূপ তোমরা আমাকে করতে দেখলে। (বুখারী)

٧٦٩ - وَعَن ابْن عَمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ كُنَّا نَأْكُلُ عَلَى عَهْدِ رَسُول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ نَمْشَى وَنَشْرَبُ وَنَحْنُ قيام رواه الترمذي وقال حديث حسن صحيح.


৭৬৯। ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যামানায় হাঁটতে হাঁটতে আহার করতাম এবং দাঁড়ানো অবস্থায় পানি পান করতাম।

ইমাম তিরমিযী হাদীসটি উদ্ধৃত করে বলেছেন, এ হাদীসটি হাসান ও সহীহ।

۷۷۰ - وَعَنْ عَمْرِو بْنِ شَعَيْبٍ عَنْ أَبِيْهِ عَنْ جَدِهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَأَيْتُ رَسُولَ الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَشْرَبُ قَائِمًا وَقَاعِداً - رواه الترمذي وقال حديث


৭৭০। আমর ইবনে শুআইব (রাঃ) থেকে পর্যায়ক্রমে তাঁর পিতা ও তাঁর দাদার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে (কখনো) দাঁড়িয়ে আবার (কখনো) বসে পানি পান করতে দেখেছি।

ইমাম তিরমিযী হাদীসটি উদ্ধৃত করে বলেছেন, হাদীসটি হাসান ও সহীহ।

۷۷۱- وَعَنْ أَنَس رَضِيَ اللهُ عَنْهُ عَن النَّبيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ نَهَى أَنْ يُشْرَبَ الرَّجُلُ قَائِمًا قَالَ قَتَادَةُ فَقُلْنَا لِأنَس فَالْأَكْلُ قَالَ ذلِكَ أَشَرُّ أَوْ أخْبَتُ - رواه مسلم. وفي رواية لَهُ أنَّ النبى صلى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَجَرَ عَنِ الشرب قائما .


৭৭১। আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দাঁড়িয়ে পানি পান করতে নিষেধ করেছেন। কাতাদা (রাঃ) বলেন, আমি আনাস (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, তা (দাঁড়িয়ে) খানা খাওয়ার ব্যাপারে কী হুকুম? তিনি বলেন, এটা অধিকতর খারাপ অথবা (বলেন, এটা) নিকৃষ্টতর কাজ।

ইমাম মুসলিম হাদীসটি উদ্ধৃত করেছেন। ইমাম মুসলিমের অপর বর্ণনায় রয়েছে: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পানি পান করাকে তিরস্কার করেছেন। 

وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لا يَشْرَبَنُ أَحَدٌ مَنْكُمْ قَائِمًا فَمَنْ نَسَى فَلْيَسْتَقى رواه مسلم.


৭৭২। আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: তোমাদের কেউ যেন দাঁড়িয়ে পান না করে। যে ভুলবশত এরূপ করে সে যেন বমি করে দেয়। . দাঁড়িয়ে পান না করাই উত্তম। হাদীসের নিষেধাজ্ঞা মাকরূহ তানযিহী পর্যায়ের। কারণ বহু সংখ্যক সহীহ হাদীসে দাঁড়িয়ে পান করার কথাও ব্যক্ত হয়েছে। তবে বসে পান করাই উত্তম। (মুসলিম)

#মুহাম্মদের_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #ইবনে_মাজাহ  #হাদীস_বিশ্ব_নবীর_বাণী  #সুনানে_ইবনে_মাজাহ #রিয়াদুস_সালেহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/related/default