#রিয়াদুস_সালেহীন দ্বিতীয় খণ্ড অনুচ্ছেদঃ২ খাদ্যের মধ্যে ছিদ্রা*ন্বেষণ না করা ও খাদ্যের প্রশং*সা করা।

Muhammads words
0

٧٣٦ - عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ مَا عَابَ رَسُولُ الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ طَعَامًا قَطُّ إِنِ اشْتَهَاهُ أَكَلَهُ وَإِنْ كَرِهَهُ تَرَكَهُ - متفق عليه .

৭৩৬। আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোন খাদ্যে ছিদ্রান্বেষণ করেননি। খাদ্য তাঁর রুচিসম্মত হলে খেতেন এবং রুচিসম্মত না হলে খেতেন না। (বুখারী, মুসলিম)

۷۳۷- وَعَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ أنْ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَأَلَ أَهْلَهُ الأدمَ فَقَالُوا مَا عِنْدَنَا الأَخَلَّ فَدَعَا بِهِ فَجَعَلَ يَأْكُلُ وَيَقُولُ نِعْمَ الْأَدَمُ الْخَلُّ نِعْمَ الأذمُ الخَل - رواه مسلم.


৭৩৭। জাবির (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর পরিবার- পরিজনের নিকট সালুন চাইলেন। তাঁরা বলেন, আমাদের নিকট সিরকা ছাড়া আর কিছু নেই। তিনি সিরকাই আনিয়ে খেতে লাগলেন এবং বলতে লাগলেনঃ কী উৎকৃষ্ট সালুন সিরকা, কী উৎকৃষ্ট সালুন সিরকা। (মুসলিম)

#রিয়াদুস_সালেহীন দ্বিতীয় খণ্ড অনুচ্ছেদঃ২ খাদ্যের মধ্যে

#মুহাম্মদের_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #ইবনে_মাজাহ  #হাদীস_বিশ্ব_নবীর_বাণী  #সুনানে_ইবনে_মাজাহ #রিয়াদুস_সালেহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/related/default