٨١١ - عَنْ مُعَاوِيَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لا تَرْكَبُوا الْخَزَّ وَلَا النّمَارَ - حدیث حسن رواه ابو داود وغيره باسناد حسن.
৮১১। মুআবিয়া (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা রেশমী বস্ত্র ও চিতাবাঘের চামড়ার জিন বা গদিতে সওয়ার হয়ো না।
হাদীসটি হাসান। ইমাম আবু দাউদ প্রমুখ উত্তম সনদে এটি বর্ণনা করেছেন।
۸۱۲- وَعَنْ أَبِي الْمَلِيْحِ عَنْ أَبِيْهِ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهى عَنْ جُلُودِ السَّبَاع - رواه أبو داود والترمذي والنسائي بأسانيد صحاح وَفِي رِوَايَةِ التَرْمِذِي نَهَى عَنْ جُلُودِ الرِّبَاعِ أَنْ تُفْتَرَسَ .
৮১২। আবুল মালীহ্ (রাঃ) থেকে তাঁর পিতার সূত্রে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিংস্র বন্য জন্তুর চামড়া ব্যবহার করতে নিষেধ করেছেন।
ইমাম আবু দাউদ, ইমাম তিরমিযী ও ইমাম নাসাঈ সহীহ সনদে হাদীসটি রিওয়ায়াত করেছেন। ইমাম তিরমিযীর এক বর্ণনায় রয়েছে: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্য জন্তুর চামড়াকে ফরাশ হিসাবে ব্যবহার করতে নিষেধ করেছেন।
#মুহাম্মদের_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #ইবনে_মাজাহ #হাদীস_বিশ্ব_নবীর_বাণী #সুনানে_ইবনে_মাজাহ #রিয়াদুস_সালেহীন