#রিয়াদুস_সালেহীন প্রথম খণ্ড অনুচ্ছেদঃ ৩৭ উত্তম ও প্রিয় জিনিস আল্লাহর পথে ব্যয় করা।

Muhammads words
0

 قَالَ اللهُ تَعَالَى : لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ

মহান আল্লাহ বলেন:

“তোমাদের প্রিয় ও পছন্দনীয় জিনিস (আল্লাহ্র পথে) ব্যয় না করা পর্যন্ত তোমরা কিছুতেই কল্যাণ লাভ করতে পারবে না। আর যা কিছুই তোমরা খরচ করবে আল্লাহ সে সম্পর্কে পূর্ণরূপে অবহিত।” (সূরা আলে ইমরান: ৯২)


وَقَالَ تَعَالَى : يايُّهَا الَّذينَ آمَنُوا أَنْفِقُوا مِنْ طَيِّبَاتِ مَا كَسَبْتُمْ وَمِمَّا أَخْرَجْنَا لكُمْ مِنَ الْأَرْضِ وَلا تَيَممُوا الخَبيثَ مِنْهُ تُنفَقُونَ .


“হে ঈমানদারগণ! তোমরা যে সম্পদ উপার্জন করেছ এবং আমরা যা কিছু তোমাদের জন্য জমি থেকে উৎপন্ন করেছি, তা থেকে উৎকৃষ্ট অংশ আল্লাহ্র পথে খরচ করো। তোমাদের এরূপ করা উচিত নয় যে, আল্লাহ্র পথে ব্যয় করার জন্য তোমরা নিকৃষ্টতম জিনিসগুলো বেছে নেবে।” (সূরা আল বাকারা: ২৬৭)


۲۹۷ - عَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ كَانَ أَبُو طَلْحَةَ رَضِيَ اللهُ عَنْهُ اكْثَرَ الْأَنْصَارِ بِالْمَدِينَةِ مَالاً مِّنْ نَخْلِ وَكَانَ أَحَبُّ أَمْوَالِهِ إِلَيْهِ بَيْرَحَاءُ وَكَانَتْ مُسْتَقبِلَةَ الْمَسْجِدِ وَكَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْخُلُهَا وَيَشْرَبُ مِنْ مَاء فِيهَا طَيِّب قَالَ انَس فَلَمَّا نَزَلَتْ هذه الآية النْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنفقوا مما تُحِبُّونَ قَامَ أَبُو طَلْعَةَ إِلى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إن الله تَعَالَى انْزَلَ عَلَيْكَ لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ وَإِنْ أَحَبٌ مَالِي إِلَى بَيْرَ حَاءُ وَإِنَّهَا صَدَقَةٌ لِلهِ تَعَالَى اَرْجُو بِرْهَا وَذُخْرَهَا عِنْدَ اللَّهِ تَعَالَى فَضَعْهَا يَا رَسُولَ الله حَيْثُ أَرَاكَ اللهُ فَقَالَ رَسُولُ الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَحْ ذَلِكَ مَالٌ رَابِحٌ ذَالِكَ مَالٌ رَابِحٌ وَقَدْ سَمِعْتُ مَا قُلْتَ وَإِنِّي أَرَى أَنْ تَجْعَلَهَا فِي الْأَقْرِبَيْنَ فَقَالَ أَبُو طَلْحَةَ افْعَلُ يَا رَسُولَ اللَّهِ فَقَسْمَهَا أَبُو طَلْحَةَ فِي أَقَارِيهِ وبَنِي عَمِهِ - متفق عليه. قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَالٌ رَابِحٌ رُوِيَ فِي الصَّحِيحَيْنِ رَابِحٌ وَرَائِحٌ بِالْبَاءِ الْمُوَحْدَةِ وَبِالْيَاءِ الْمُتَنَّاةِ أَيْ رَابِحٌ عَلَيْكَ نَفْعُهُ وَبَيْرَحَاءُ حَدِيقَةُ نَخْلٍ وَرُوِيَ بِكَسْرِ الْبَاءِ وَفَتْحِهَا .


২৯৭। আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মদীনার আনসারদের মধ্যে আবু তালহা (রাঃ) খেজুর বাগানের কারণে সবচেয়ে বেশি সম্পদশালী ছিলেন। তার সমস্ত সম্পদের মধ্যে 'বাইরাহা' নামক বাগানটি তার কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিল। এ বাগানটি মসজিদে নববীর সামনেই ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাতায়াত করতেন এবং বাগানের মিঠা পানি পান করতেন। আনাস (রাঃ) বলেন, যখন এই আয়াত নাযিল হলঃ “তোমাদের প্রিয় ও পছন্দনীয় জিনিস (আল্লাহ্র পথে) খরচ না করা পর্যন্ত তোমরা কিছুতেই কল্যাণ লাভ করতে পারবে না” (সূরা আলে ইমরান : ৯২), 


তখন আবু তালহা (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, হে আল্লাহ্র রাসূল! নিশ্চয় আল্লাহ তা'আলা আপনার উপর নাযিল করেছেন : “তোমাদের প্রিয় বস্তু (আল্লাহ্র পথে) খরচ না করা পর্যন্ত তোমরা কিছুতেই কল্যাণ লাভ করতে পারবে না”। “বাইরাহা' নামক বাগানটি আমার সর্বাপেক্ষা প্রিয় সম্পদ।

আমি এটা আল্লাহ্র জন্য দান করে দিলাম। এর বিনিময়ে আমি আল্লাহ্র কাছে সাওয়াব ও প্রতিদানের আশা রাখি। ইয়া রাসূলাল্লাহ! আল্লাহ্র মর্জি মাফিক আপনি এটা কাজে লাগান। 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : আচ্ছা! এটা তো লাভজনক সম্পদ। তুমি যা বলেছ আমি তা শুনেছি। এটা তোমার নিকটাত্মীয়দের দেয়াটাই আমি সমীচীন মনে করি। আবু তালহা (রাঃ) বলেন, আমি তাই করব, হে আল্লাহ্র রাসূল! অতঃপর আবু তালহা বাগানটি তার নিকটাত্মীয় ও চাচাতো ভাইদের মধ্যে বণ্টন করে দিলেন।


ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/related/default