#রিয়াদুস_সালেহীন প্রথম খণ্ড অনুচ্ছেদঃ ৩৬, পরিবার-পরিজনদের ভরণ-পোষণ।

Muhammads words
0

قالَ اللهُ تَعَالَى : وَعَلَى الْمَوْلُودِ لَهُ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوفِ

মহান আল্লাহ বলেন :

“সন্তানের পিতাকে ন্যায়সংগতভাবে মায়েদের ভরণ-পোষণ করতে হবে।” (সূরা আল-বাকারা : ২৩৩)


وَقَالَ تَعَالَى : لِيُنْفِقْ ذُو سَعَةٍ مِنْ سَعَتِهِ وَمَنْ قُدِرَ عَلَيْهِ رِزْقُهُ فَلْيُنْفِقْ مِمَّا أَتَاهُ الله لا يُكَلِّفُ اللهُ نَفْسًا إلا مَا أَتَاهَا


“সচ্ছল লোক নিজের সচ্ছলতা অনুযায়ী ব্যয়ভার বহন করবে। আর যাকে কম রিযক দেয়া হয়েছে, সে তার সেই সম্পদ থেকে ব্যয় করবে যা আল্লাহ তাকে দিয়েছেন। আল্লাহ যাকে যতটা দিয়েছেন, তার বেশি ব্যয় করার দায়িত্ব তিনি তার উপর চাপিয়ে দেন না। এটা অসম্ভব নয় যে, আল্লাহ অসচ্ছলতার পর প্রাচুর্য দান করবেন।” (সূরা আত-তালাক : ৭)


وَقَالَ تَعَالَى : وَمَا أَنْفَقْتُمْ مِنْ شَيْءٍ فَهُوَ يُخْلِفُهُ.


'তোমরা যা কিছু ব্যয় কর, তিনি তার বিনিময় দেবেন।” (সূরা সাবা : ৩৯)


وَقَالَ تَعَالَى : وَمَا انْفَقْتُم مِنْ شَيْئ فَهُوَ يُخْلِفُهُ. ۲۸۹ - عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَيْنَارُ انْفَقْتَهُ فِي سَبِيلِ اللهِ وَدَيْنَارُ انْفَقْتَهُ فِي رَقَبَةٍ وَدَيْنَارٌ تَصَدَّقْتَ بِهِ على مشكين وَدَيْنَارٌ انْفَقْتَهُ عَلَى أَهْلِكَ أعْظَمُهَا أَجْرًا الَّذِي أَنْفَقْتَهُ عَلَى أَهْلِكَ. رواه مسلم.


২৮৯। আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: তুমি একটি দীনার আল্লাহ্র রাস্তায় খরচ করেছ, একটি দীনার দাস মুক্তির জন্য ব্যয় করেছ, একটি দীনার মিসকীনকে দান করেছ এবং একটি দীনার তোমার পরিবার-পরিজনের জন্য খরচ করেছ। এ দীনারগুলোর মধ্যে যেটি তুমি নিজ পরিবারের লোকদের জন্য ব্যয় করেছ, প্রতিদান লাভের দিক দিয়ে সেটিই সর্বোত্তম।


ইমাম মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।


۲۹۰ - عَنْ أَبِي عَبْدِ اللهِ وَيُقَالُ لَهُ أَبِي عَبْدِ الرَّحْمَنِ ثَوْبَانَ بْنِ بُجُدُدَ مَوْلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أفضل دينَارٍ يُنْفِقُهُ الرّجُلُ دَيْنَارُ يُنْفِقُهُ عَلى عياله وَدَيْنَارُ يُنْفِقُهُ عَلَى دَابته في أفْضَلُ . سبيل الله وَدَيْنَارٌ يُنْفِقُهُ عَلَى أَصْحَابه في سبيل الله . رواه مسلم.


২৯০। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্তদাস আবু আবদুল্লাহ অথবা আবু আবদুর রহমান সাওবান ইবনে বুজদুদ্ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: কোন ব্যক্তির খরচকৃত দীনারগুলোর মধ্যে সবচেয়ে উত্তম দীনার হল: যেটা সে তার পরিবার-পরিজনের জন্য ব্যয় করে; যে দীনারটি আল্লাহ্র পথে জিহাদের উদ্দেশে পোষা ঘোড়ার জন্য খরচ করে এবং যে দীনারটি আল্লাহ্র পথে স্বীয় সাথীদের জন্য খরচ করে।


ইমাম মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।


۲۹۱ - عَنْ أَمْ سَلَمَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ هَلْ لِي أَجْرٌ فِي بَنِي أَبِي سَلَمَةَ أنْ أنْفِقَ عَلَيْهِمْ وَلَسْتُ بِتَارِكَتِهِمْ هَكَذَا وَهُكَذَ إِنَّمَاهُمْ بَنِي؟ فَقَالَ نَعَمْ لَك أَجْرُ مَا أَنْفَقْتِ عَلَيْهِمْ - متفق عليه.


২৯১। উম্মু সালামা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহ্র রাসূল! আমি যে আবু সালামার সন্তানদের জন্য খরচ করি তাতে কি আমার সাওয়াব হবে? আমি তাদেরকে কোন রকমই ত্যাগ করতে পারছি না। কেননা তারা আমারও সন্তান। তিনি বলেনঃ হাঁ তুমি তাদের যে ব্যয়ভার বহন করছ তাতে তোমার জন্য প্রতিদান রয়েছে।


ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।


۲۹۲ - عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَاصَ رَضِيَ اللَّهُ عَنْهُ فِي حَدِيْثِهِ الطَّوِيلِ الَّذِي قَدَّمْنَاهُ في أول الكتاب فى بَابِ النّيَّة أَنَّ رَسُولَ الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ وَإِنَّكَ لَن تُنْفِقَ نَفَقَةً تَبْتَغِي بِهَا وَجْهَ الله الا أَجِرْتَ بِهَا حَتَّى مَا تَجْعَلُ فِي


২৯২। সা'দ ইবনে আবী ওয়াক্কাস (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন: আল্লাহ্র সন্তুষ্টি অর্জনের জন্য তুমি যা-ই খরচ করবে তোমাকে তার প্রতিদান দেয়া হবে; এমনকি যে গ্রাসটি তুমি তোমার স্ত্রীর মুখে তুলে দাও তারও।


ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।


۲۹۳ - عَنْ أَبِي مَسْعُودِ الْبَدْرِي رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ لَهُ صَدَقَةٌ - متفق عليه. وَسَلَّمَ قَالَ إِذَا أَنْفَقَ الرَّجُلُ عَلَى أَهْلِهِ نَفَقَةٌ يَحْتَسِبُهَا فَهِيَا


২৯৩। আবু মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : কোন লোক সাওয়াব লাভের আশায় নিজের পরিবার-পরিজনের জন্য যা খরচ করে তা জন্য সাদাকা দান সমতুল্য।

ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।


٢٩٤ - عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ رَسُولُ الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَفَى بِالْمَرْءِ أَيْمَا أَنْ يُضَيِّعَ مَنْ يَقُوْتُ حَدِيثُ صَحِيحٌ رواه أبو داودَ وَغَيْرُهُ وَرَوَاهُ مُسْلِمٌ فِي صَحيحه بِمَعْنَاهُ قَالَ كَفَى بِالْمَرْءِ أَنما أَنْ يحْبِسَ عَمَنْ يُمْلِكُ قُوْتَهُ


২৯৪। আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: কোন ব্যক্তি যার রিযিকের মালিক হয় তার রিযক নষ্ট করে দেয়াই তার গুনাহগার সাব্যস্ত হওয়ার জন্য যথেষ্ট।


এটা সহীহ হাদীস, ইমাম আবু দাউদ ও অন্যরা এটি বর্ণনা করেছেন। ইমাম মুসলিমও একই অর্থের হাদীস বর্ণনা করেছেন। তিনি (নবী) বলেছেনঃ কোন ব্যক্তির গুনাহগার হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যার রিযকের মালিক হয় তার এ রিযক সে আটকে রাখে।


٢٩٥ - عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا مِنْ يَوْمٍ يُصْبِحُ الْعِبَادُ فِيهِ إِلا مَلَكَان يَنزَلَان فَيَقُولُ أَحَدُهُمَا اللَّهُم أَعْط منفقًا خَلَفًا وَيَقُولُ الْآخَرُ اللَّهُم أعْط مُمْسكًا تَلَفًا - متفق عليه


২৯৫। আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: বান্দা প্রতিদিন ভোরে উপনীত হতেই দু'জন ফেরেশতা অবতীর্ণ হন। তাদের একজন বলেন: হে আল্লাহ! খরচকারীকে তার বিনিময় দান কর এবং অপরজন বলেন: হে আল্লাহ! কৃপণের ধন বিনষ্ট কর।


ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।


٢٩٦ - وَعَنْهُ عَن النَّبيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْبَدُ الْعُلَيَا خَيْرٌ مِّنَ الْيَد السفلى وَابْدَأُ بِمَنْ تَعَوَّلُ وَخَيْرُ الصَّدَقَة مَا كَانَ عَنْ ظَهْرِ عَنِّى وَمَنْ يَسْتَعْفِفْ يُعفِّهُ اللهُ وَمَنْ يَسْتَغْن يُغْنه الله- رواه البخاري .


২৯৬। আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: নীচের হাতের চেয়ে উপরের হাত উত্তম। অর্থাৎ দান গ্রহণকারীর চেয়ে দাতা উত্তম।


তোমার পোষ্যদের থেকে দান শুরু কর। আর্থিক প্রাচুর্য বজায় রেখে কৃত দানই উত্তম।

অর্থাৎ নিজের পরিবার-পরিজনদের জন্য খরচ করার পর যে সম্পদ অবশিষ্ট থাকে, তা থেকে দান করা।


যে ব্যক্তি পবিত্র ও সংযমী হতে চায় আল্লাহ তাকে পবিত্র ও সংযমী হওয়ার তাওফীক দেন। যে ব্যক্তি স্বনির্ভর হতে চায় আল্লাহ তাকে স্বনির্ভর করেন।


ইমাম বুখারী হাদীসটি বর্ণনা করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/related/default