#রিয়াদুস_সালেহীন ১ম খণ্ড অনুচ্ছেদঃ ৪৮, সৎ লোক, দুর্বল ও মিসকীনদের কষ্ট দেয়ার বিরুদ্ধে সতর্কীকরণ।

Muhammads words
0

قَالَ اللهُ تَعَالَى : وَالَّذِينَ يُؤْذُونَ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ بِغَيْرِ مَا اكْتَسَبُوا فَقَدِ احْتَمَلُوا بُهْتَانًا وَإِثْمًا مُّبِينًا.


মহান আল্লাহ বলেন!
“যারা ঈমানদার নর-নারীদের কষ্ট দেয় এমন কোন অপরাধের জন্য যা তারা করেনি, তারা মিথ্যা অপবাদ ও স্পষ্ট পাপের বোঝা বহন করে।” 
(সূরা আল-আহযাব : ৫৮)।


وَقَالَ تَعَالَى : فَأَمَّا الْيَتِيمَ فَلا تَقْهَرُ وَأَما السَّائِلَ فَلا تَنْهَرُ .


“কাজেই আপনি ইয়াতীমের প্রতি কঠোর হবেন না এবং ভিক্ষুককে ভর্ৎসনা করবেন না ।” (সূরা আদ্দুহা : ৯, ১০ )।

এ পর্যায়ে বহু সংখ্যক হাদীস বর্ণিত হয়েছে। তন্মধ্যে রয়েছে পূর্ব অনুচ্ছেদে আবু হুরাইরা (রাঃ) বর্ণিত হাদীস । তাতে বলা হয়েছেঃ “যে আমার বন্ধুর সাথে দুশমনি করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি।” এ পর্যায়ে সা'দ ইবনে আবী ওয়াক্কাস (রাঃ) বর্ণিত হাদীস “মুলাতাফাতিল ইয়াতীম” অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : “হে আবু বাক্র! তুমি যদি তাদের (ইয়াতীমদের) অসন্তুষ্ট কর, তাহলে তুমি তোমার রবকে অসন্তুষ্ট করলে”।


۳۸۹ - عَنْ جُنْدَبِ بْنِ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ صَلَّى صَلاةَ الصُّبْحِ فَهُوَ فِى ذمة الله فَلا يَطْلُبَنَّكُمُ اللهُ مِنْ ذمِّتِهِ بِشَيْءٍ فَإِنَّهُ مَنْ يُطْلُبُهُ مِنْ ذِمَّتِهِ بِشَيْ يُدْرِكْهُ ثُمَّ يَكْبُهُ عَلَى وَجْهِهِ فِي نَارِ جهنم رواه مسلم .

৩৮৯। জুনদুব ইবনে আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যে ব্যক্তি ফজরের নামাজ পড়ল, সে আল্লাহ্র দায়িত্বে এসে গেল। অতঃপর আল্লাহ যেন তাঁর দায়িত্বের ব্যাপারে তোমাদের কোন কিছু (অসদ্ব্যবহারের) দাবি না করেন। কেননা তিনি যখন কাউকে তাঁর দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন এবং তাকে যদি এর বিপরীত পান, তাহলে তাকে উপুড় করে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন।

ইমাম মুসলিম হাদীসটি রিওয়ায়াত করেছেন ।


প্রথম খণ্ড সমাপ্ত
  • পূর্বতন

    #রিয়াদুস_সালেহীন ১ম খণ্ড অনুচ্ছেদঃ ৪৮, সৎ লোক, দুর্বল ও মিসকীনদের কষ্ট দেয়ার বিরুদ্ধে সতর্কীকরণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/related/default