٣٤١ - عَن ابْن عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا أَنْ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ ابر الْبِرِّ أَنْ يُصلَ الرَّجُلُ وُد أَبِيهِ.
৩৪১। ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ সৎ কাজগুলোর মধ্যে বড় সৎকাজ হলঃ কোন ব্যক্তির পিতার বন্ধুদের সাথে সদাচরণ করা ৷ ইমাম মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।
٣٤٢ - وَعَنْ عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَجُلاً مِنَ الْأَعْراب لقيه بطريق مَكَّةَ فَسَلَّمَ عَلَيْهِ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ وَحَمَلَهُ عَلَى حِمَارِ كَانَ يَرْكَبُهُ وَأَعْطَاهُ عِمَامَةٌ كَانَتْ عَلَى رَأْسِهِ قَالَ ابْنُ دِينَارٍ فَقُلْنَا لَهُ أصْلَحَكَ اللهُ إِنَّهُمُ الْأَعْرَابُ وَهُمْ يَرْضَوْنَ بِالْيَسِيرِ فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ إِنَّ أَبَا هذا كَانَ وُدًّا لِعُمَرَ بْنِ الْخَطَابِ رَضِيَ اللهُ عَنْهُ وَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِن أَبَرَ الْبَرِّ صلَةُ الرّجُلِ أَهْلَ وُدِ آبِيْهِ .وفي رواية عَنِ ابْنِ دِينَارٍ عَن ابْنِ عُمَرَ أَنَّهُ كَانَ إِذا خَرَجَ الى مَكَّةَ كَانَ لَهُ حَمَارٌ يَتَرَوْحُ عَلَيْهِ إِذا مَلْ رُكُوبَ الرَّاحِلَةِ وَعِمَامَةٌ يَشُدُّ بِهَا رَأْسَهُ فَبَيْنَا هُوَ يَوْمًا عَلَى ذلك الحِمَارِ إِذْ مَرَّ بِهِ أَعْرَابِي فَقَالَ السَّمَ بْنَ فُلَانِ بْنِ فُلَانِ؟ قَالَ بَلَى فَأَعْطَاهُ الحَمَارَ فَقَالَ ارْكَبُ هذا وأَعْطَاهُ وَالْعَمَامَةَ وَقَالَ اشْدُدْ بِهَا رَأَسَكَ فَقَالَ لَهُ بَعْضُ أَصْحَابِهِ غَفَرَ اللهُ لَكَ أعْطَيْتَ هذا الْأَعْرَابِي حِمَارًا كُنْتَ تَرَوْحُ عَلَيْهِ وَعِمَامَةً كُنتَ تَشُدُّ بهَا وَأَسَكَ فَقَالَ انّي سَمِعْتُ رَسُولَ الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنْ مِنْ ابْرِ الْبِرِّ أَنْ يُصِلَ الرَّجُلُ أَهْلَ وُدِ آبِيْهِ بَعْدَ أَنْ يُوَلِيَ وَإِنْ أَبَاهُ كَانَ صَدِيقًا لِعُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ - رَولَى هَذِهِ الرِّوَايَاتِ كُلَّهَا مُسْلِمُ
৩৪২। আবদুল্লাহ ইবনে দীনার (রাঃ) থেকে আবদুল্লাহ ইবনে উমার (রারাদিআল্লাহু)-এর সূত্রে বর্ণিত। জনৈক বেদুঈন তার সাথে মক্কার পথে মিলিত হল।
আবদুল্লাহ ইবনে উমার (রারাদিআল্লাহু) তাকে সালাম করলেন এবং যে গাধার পিঠে তিনি সওয়ার ছিলেন তাকেও তাতে তুলে নিলেন। তিনি নিজের মাথার পাগড়িও তাকে দিলেন।
ইবনে দীনার বলেন, আমরা তাকে বললাম, আল্লাহ আপনাকে কল্যাণ দান করুন, বেদুঈনরা তো অল্প কিছু পেলেই সন্তুষ্ট হয়। আবদুল্লাহ ইবনে উমার (রাঃ) বলেন, এই ব্যক্তির পিতা উমার (রাঃ) এর বন্ধু ছিল।
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ।
সৎ কাজগুলোর মধ্যে বড় সৎ কাজ হল, কোন ব্যক্তির পিতার বন্ধুদের সাথে তার সুসম্পর্ক বজায় রাখা।
ইবনে দীনার (রাঃ) থেকে ইবনে উমার (রাঃ) কর্তৃক অপর এক সূত্রে বর্ণিত। তার একটি গাধা ছিল।
তিনি যখন মক্কায় যেতেন এবং উটে আরোহণ করতে বিরক্তি বোধ করতেন তখন বিশ্রামের জন্য এ গাধার পিঠে সওয়ার হতেন এবং নিজের পাগড়িটা মাথায় বেঁধে নিতেন। চিরাচরিত অভ্যাস অনুযায়ী তিনি একদিন এ গাধার পিঠে সওয়ার ছিলেন।
এমন সময় এক বেদুঈন এসে ইবনে উমারকে বলে, তুমি কি অমুকের ছেলে অমুক না? তিনি বলেন, হাঁ।
ইবনে উমার (রাঃ) তাকে গাধাটা দিয়ে দিলেন এবং বলেন, এর পিঠে সওয়ার হও। তিনি তার পাগড়িটাও তাকে দিয়ে বলেন, এটা তোমার মাথায় বাঁধো।
তার অপর সংগীরা তাকে বলেন, আল্লাহ আপনাকে ক্ষমা করুন। গাধাটা এ বেদুঈনকে দিয়ে দিলেন, অথচ এটার উপর আপনি সওয়ার হতেন এবং পাগড়িটাও তাকে দিলেন, অথচ এটা আপনি মাথায় বাঁধতেন।
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ সৎ কাজগুলোর মধ্যে বড় সৎ কাজ হলঃ পিতার মৃত্যুর পর তার বন্ধুর পরিবারবর্গের সাথে সদ্ব্যবহার করা। এ ব্যক্তির পিতা উমার (রাদিআল্লাহু) এর বন্ধু ছিল।
সম্পূর্ণ হাদীসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন।
٣٤٣ - عَنْ أَبِي أُسَيْدِ بِضَمِّ الْهَمْزَةِ وَفَتْحِ السَيْنِ مَالِكِ بْنِ رَبِيعَةَ السَّاعِدِي رَضِيَ اللهُ عَنْهُ قَالَ بَيْنَا نَحْنُ جُلُوسٌ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ جَاءَهُ رَجُلٌ مِنْ بَنِي سَلَمَةَ فَقَالَ يَا رَسُولَ اللهِ هَلْ بَقِيَ مِنْ بِرَ أَبَوَى شَيْ أَبْرَهُمَا بِرًا رَ بِهِ بَعْدَ مَوْتِهِمَا ؟ فَقَالَ نَعَمُ الصَّلاةُ عَلَيْهِمَا وَالْاسْتِغْفَارُ لَهُمَا وَأَنْفَاذُ عَهْدِهِمَا مِنْ بَعْدِهِمَا وَصَلَةُ الرَّحِيمِ الَّتِي لا تُوصَلُ إِلا بِهِمَا وَإِكْرَامُ صَدِيقِهِمَا. رَوَاهُ أَبُو دَاوُدَ .
৩৪৩। আবু উসাইদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম ।
এমন সময় বানু সালামা নামক গোত্রের এক ব্যক্তি এসে বলল, হে আল্লাহ্র রাসূল! পিতা-মাতার মৃত্যুর পরও তাদের সাথে সদ্ব্যবহার করার দায়িত্ব আমার উপর রয়েছে কি, তা কিভাবে সদ্ব্যবহার করব? ।
তিনি বলেন, হাঁ, তুমি তাদের জন্য দু'আ করবে, তাদের গুনাহর ক্ষমা প্রার্থনা করবে, তাদের কৃত ওয়াদা পূর্ণ, তাদের আত্মীয়-স্বজনের সাথে সদ্ব্যবহার করবে একারণে যে, এরা তাদেরই আত্মীয় এবং তাদের বন্ধু-বান্ধবের প্রতি সম্মান প্রদর্শন করবে।
ইমাম আবু দাউদ হাদীসটি বর্ণনা করেছেন।
٣٤٤ - عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ مَا غِرْتُ عَلَى أَحَدٍ مِنْ نِسَاءِ النَّبِيِّ صلى الله عَلَيْهِ وَسَلَّمَ مَا غَرْتُ عَلى خَديجَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا وَمَا رَأَيْتُهَا قَط وَلكِنْ كَانَ يُكْثِرُ ذِكْرَهَا وَرَبِّمَا ذَبَحَ الشَّاةَ ثُمَّ يُقَطِعُهَا أَعْضَاءٌ ثُمَّ يَبْعَتُهَا فِي صَدَائِقِ خَدِيجَةَ فَرَبِّمَا قُلْتُ لَهُ كَانْ لَمْ يَكُنْ فِي الدُّنْيَا امْرَأَةُ الأَخَديجَةُ فَيَقُولُ انَّهَا كَانَتْ وَكَانَتْ وَكَانَ لِى مِنْهَا وَلَدٌ مُتَّفَقٌ عَلَيهِ وَفِي رِوَايَةٍ وَإِنْ كَانَ لَيَذْبَحُ الشاةَ فَيُهْدِى فِي خَلائِلِهَا مِنْهَا مَا يَسَعُهُنَّ وَفِي رِوَايَةٍ كَانَ إِذَا ذَبَحَ الشاةَ يَقُولُ ارْسِلُوا بِهَا إِلَى أصْدِقَاءِ خَدِيجَةَ وَفِي رِوَايَةٍ قَالَتْ اسْتَأْذَنَتْ هَالَهُ بِنْتُ خُويلد أُخْتُ خَديجَةَ عَلَى رَسُولِ الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَرَفَ اسْتِتْدَانَ خَدِيجَةَ فَارْتَاحَ لِذَلِكَ فَقَالَ اللَّهُمْ هَالَةُ بِنْتُ خَوَيْلِدٍ قَوْلُهَا فَارْتَاحَ هُوَ بِالْحَاءِ وَفِي الْجَمْعِ بَيْنَ الصَّحِيحَيْنِ لِلْحُمَيْدِي فَارْتَاعَ بِالْعَيْنِ وَمَعْنَاهُ اهْتَمَ بِهِ .
৩৪৪। আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে খাদীজা রাদিয়াল্লাহু আনহার প্রতি আমার যে পরিমাণ ঈর্ষা হত অন্য কারো প্রতি তদ্রূপ হত না। অথচ আমি তাকে কখনও দেখিনি।
কিন্তু তিনি (নবী) তার কথা প্রায়ই বলতেন। কখনও তিনি বকরী যবেহ করতেন, এর গোত টুকরা টুকরা করতেন, অতঃপর তা খাদীজার বান্ধবীদের নিকট পাঠাতেন।
আমি মাঝেমধ্যে তাকে বলতাম, খুব সম্ভব খাদীজা ছাড়া দুনিয়াতে আর কোন নারী ছিল না। তিনি বলতেনঃ।
সে এরূপ ছিল এবং এরূপ ছিল (অর্থাৎ বিভিন্নভাবে তার প্রশংসা করতেন), তার গর্ভে আমার কয়েকটি সন্তান জন্মেছিল।
ইমাম বুখারী ও মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন। অপর বর্ণনায় আছেঃ যখনই তিনি বকরী যবেহ করতেন, তার গোশত খাদীজার বান্ধবীদের কাছে যথাসাধ্য পাঠাতে চেষ্টা করতেন। অপর বর্ণনায় আছেঃ।
যখন তিনি বকরী যবেহ করতেন তখন বলতেন।
খাদীজার বান্ধবীদের বাড়িতে গোশত পাঠাও। অন্য এক বর্ণনায় আছে: আয়িশা (রাঃ) বলেন, খুয়াইলিদের কন্যা এবং খাদীজার বোন হালাহ (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের অনুমতি চাইলেন।
তখন খাদীজার অনুমতি চাওয়ার কথা তাঁর মনে পড়ল। তিনি আবেগাপ্লুত হয়ে পড়লেন। তিনি বলেনঃ।
হে আল্লাহ! হালাহ বিনতে খুয়াইলিদ (এসেছে)।
٣٤٥ - عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ خَرَجْتُ مَعَ جَرير بن عَبْد الله الْبَجَلِي رَضِيَ اللَّهُ عَنْهُ فِي سَفَرٍ فَكَانَ يَخْدُمُنِي فَقُلْتُ لَهُ لَا تَفْعَلْ فَقَالَ إِنِّي قَدْ رايت الْأَنْصَارَ تَصْنَعُ بِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا أَلَيْتُ عَلَى نَفْسِي أنْ لا أَصْحَبَ أَحَدًا مِنْهُمُ الأخَدَمْتُهُ - مُتَّفَقٌ عَلَيْهِ .
৩৪৫। আনাস ইবনে মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি জারীর ইবনে আবদুল্লাহ (রাঃ)-এর সাথে সফরে বের হলাম। তিনি আমার সেবাযত্ন করতে লাগলেন। আমি তাকে বললাম, আপনি এরূপ করবেন না। তিনি (জারীর) বলেন, আমি আনসারদের দেখতাম যে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কিছু করে দিতেন। তাই আমি প্রতিজ্ঞা করেছি যে, আমিও তাদের মধ্যে যারই সাথে থাকি তার সেবাযত্ন করব।
ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।