#রিয়াদুস_সালেহীন প্রথম খণ্ড অনুচ্ছেদঃ ৪১, পিতা-মাতাকে কষ্ট দেয়া, তাদের অবাধ্য হওয়া এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম।

Muhammads words
0

قَالَ اللهُ تَعَالَى : فَهَلْ عَسَيْتُمْ إِنْ تَوَلَّيْتُمْ أنْ تُفْسِدُوا فِي الْأَرْضِ وَتُقَطِعُوا ارْحَامَكُمْ أُولئك الذينَ لَعَنَهُمُ اللهُ فَاصَمُهُم وأعمى أبْصَارَهُمْ .


মহান আল্লাহ বলেন।

“তোমরা ক্ষমতায় অধিষ্ঠিত হলে হজরত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। এরা এমন লোক, যাদের উপর আল্লাহ অভিশাপ বর্ষণ করেন এবং এদেরকে অন্ধ ও বধির করে দিয়েছেন।” (সূরা মুহাম্মাদঃ আয়াত ২২-২৩।)


وَقَالَ تَعَالَى: وَالَّذِيْنَ يَنْقُضُونَ عَهْدَ الله منْ بَعْدِ مِيثَاقِهِ وَيَقْطَعُونَ مَا أَمَرَ اللهُ بِهِ أَنْ يُوصَلَ وَيُفْسِدُونَ فِي الْأَرْضِ أُولئِكَ لَهُمُ اللَّعْنَةُ وَلَهُمْ سُوءُ الدَّارِ .


যেসব লোক আল্লাহ্র প্রতিশ্রুতিকে শক্ত করে বেঁধে নেয়ার পর তা ভংগ করে, যারা এমন সব সম্পর্ক ছিন্ন করে যা অটুট রাখার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, আর যারা যমিনে ফাসাদ সৃষ্টি করে তাদের প্রতি অভিশাপ এবং তাদের জন্য আখিরাতে থাকবে অত্যন্ত খারাপ জায়গা। (সূরা আর-রাদঃ আয়াত ২৫।)


وَقَالَ تَعَالَى: وَقَضَى رَبُّكَ اَلا تَعْبُدُوا الا ايَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا أَمَّا يَبْلُغَنَّ عنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْكَلاَهُمَا فَلا تَقُلْ لَهُمَا أَفٍ وَلَا تَنْهَرُهُمَا وَقُلْ لَهُمَا قَوْلاً كَريماً واخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيراً .


তোমাদের প্রতিপালক ফায়সালা দিয়েছেন, তোমরা কেবল তাঁরই ইবাদাত করবে এবং পিতা-মাতার সাথে ভালো ব্যবহার করবে। তোমাদের কাছে যদি তাদের কোন একজন কিংবা উভয়ে বৃদ্ধাবস্থায় থাকে তবে তুমি তাদেরকে উহ পর্যন্ত বলবে না, তাদেরকে ভর্ৎসনা করবে না এবং তাদের সাথে বিশেষ মর্যাদা সহকারে কথা বলবে। তুমি বিনয় ও নম্রতা সহকারে তাদের সামনে নত হয়ে থাকবে এবং বলবে: হে আল্লাহ! তাদের প্রতি রহম কর, যেমন তারা ছোটবেলা আমাকে লালন-পালন করেছেন। (সূরা বনী ইসরাঈল আয়াত : ২৩, ২৪।)


٣٣٦ - عَنْ أَبِي بَكْرَةَ نُفَيْعِ بْنِ الْحَارِثِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ إِلا أُنَبِّئُكُمْ بِأَكْبَرِ الْكَبَائِرِ؟ ثَلَاثًا قُلْنَا بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ الإشراك بالله وَعُقُوقُ الْوَالِدَيْن وكَانَ مُتكنًا فَجَلَسَ فَقَالَ أَلَا وَقَوْلُ النُّورِ وَشَهَادَةُ الزُّوْرِ فَمَا زَالَ يُكَرِّرُهَا حَتَّى قُلْنَا لَيْتَهُ سَكَتَ مُتَّفَقٌ عَلَيْهِ


৩৩৬। আবু বাক্বাহ নুফাই ইবনুল হারিস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : আমি কি তোমাদেরকে সর্বাপেক্ষা মারাত্মক গুনাহ সম্পর্কে অবহিত করব না?।

কথাটা তিনি তিনবার বলেন। আমরা বললাম, হে আল্লাহ্র রাসূল! অবশ্যই বলে দিন। তিনি বলেন : আল্লাহ্র সাথে শরীক করা, পিতা-মাতাকে কষ্ট দেয়া। তিনি হেলান দেয়া অবস্থায় ছিলেন এবং সোজা হয়ে বসে আবার বলেন।

সাবধান! মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষ্য দেয়া। তিনি কথাগুলো বারবার বলছিলেন, এমনকি আমরা (মনে মনে) বলতে লাগলাম, আহা! তিনি যদি থামতেন। ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন ৷


۳۳۷ - عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْكَبَائِرُ الْإِشْرَاكُ بِاللَّهِ وَعُقُوقُ الْوَالِدَيْنِ وَقَتْلُ النَّفْسِ واليَمِينُ الْغَمُوسُ رَوَاهُ الْبُخَارِيُّ الْيَمِينُ الْغُمُوسُ الَّتِي يَحْلِفُهَا كَاذِبًا عَامِداً سُمِّيَتْ غَمُوسًا لِأَنَّهَا تَعْمِسُ الْخَالِفَ فِي الْإِثْمِ .


৩৩৭। আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : কবীরা গুনাহসমূহ হল আল্লাহ্র সাথে শরীক করা, পিতা-মাতার অবাধ্য হওয়া, কোন মানুষকে হত্যা করা এবং মিথ্যা শপথ করা।

ইমাম বুখারী হাদীসটি বর্ণনা করেছেন।


۳۳۸ - وَعَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مِنَ الْكَبَائِرِ شَتْمُ الرَّجُلِ وَالِدَيْهِ قَالُوا يَا رَسُولَ اللهِ وَهَلْ يَشْتُمُ الرَّجُلُ وَالِدَيْهِ؟ قَالَ نَعَمْ يَسُبُّ أَبَا الرَّجُلِ قس آبَاهُ وَيَسُبُّ أَمَّهُ فَيَسُبُ أُمِّهُ ، مُتَّفَقٌ عَلَيْهِ وَفي روايَةٍ إِنْ مِنْ اكبَرِ الْكَبَائِرِ أنْ يَلْعَنَ الرّجُلُ والدَيْهِ قِيلَ يَا رَسُولَ الله كَيْفَ يَلْعَنُ الرّجُلُ وَالدَيْهِ ؟ قَالَ يَسُبُّ أبا الرجُل فَيَسُبُ آبَاهُ وَيَسُبُ أمَّهُ فَيَسُبُ أمه .


৩৩৮। আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ কবীরা গুনাহগুলোর একটি হল, পিতা-মাতাকে গালি দেয়া। সাহাবীগণ বলেন, হে আল্লাহ্র রাসূল! কোন লোক কি তার পিতা-মাতাকে গালি দিতে পারে? তিনি বলেনঃ হাঁ। একজন অন্যজনের পিতাকে গালি দেয়, আর সে প্রতিউত্তরে তার পিতাকে গালি দেয়। একজন অন্যজনের মাকে গালি দেয় আর (জবাবে) দ্বিতীয়জন প্রথমজনের মাকে গালি দেয়৷

ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন। অপর বর্ণনায় আছেঃ মারাত্মক কবীরা গুনাহের মধ্যে একটি হল: কোন ব্যক্তির তার পিতা-মাতাকে অভিশাপ দেয়া । বলা হল, হে আল্লাহ্র রাসূল! কোন ব্যক্তি কি তার পিতা-মাতাকে অভিশাপ দিতে পারে?।

তিনি বলেন: এক ব্যক্তি অপর ব্যক্তির পিতাকে গালি দেয়, আর সে আবার তার পিতাকে গালি দেয়। এ ব্যক্তি ঐ ব্যক্তির মাকে গালি দেয়, প্রতিউত্তরে ঐ ব্যক্তি এ ব্যক্তির মাকে গালি দেয়।


٣٣٩ - عَنْ أَبِي مُحَمَّدٍ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لا يَدْخُلُ الْجَنَّةَ قَاطِع قَالَ سُفْيَانُ فِي رِوَايَتِهِ يَعْنِي قَاطِعُ رَحِين متفقٌ عَلَيْهِ .


৩৩৯। আবু মুহাম্মাদ জুবাইর ইবনে মুতইম (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: ছেদনকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুফিয়ান (রাঃ) তার বর্ণনায় বলেন, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক ছেদনকারী।

ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।

-

٣٤٠ عَنْ أَبِى عِيسَى الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ انَّ اللهَ حَرَّمَ عَلَيْكُمْ عُقوق الأمهات وَمَنْعًا وَهَاتَ وَوَادَ الْبَنَات وَكَرِهَ لَكُمْ قِيْلَ وَقَالَ وَكَثرَةَ السُّوَالِ وَإضَاعَةَ الْمَالِ مُتَّفَقٌ عَلَيْهِ . قَوْلُهُ مَنْعًا مَعْنَاهُ مَنْعُ مَا وَجَبَ عَلَيْهِ وَهَات طلبُ مَا لَيْسَ لَهُ وَوَادَ الْبَنَاتِ مَعْنَاهُ دَفْتُهُنَّ فِي الحياة وقيلَ وَقَالَ مَعْنَاهُ الْحَديثُ بكُلِّ مَا يَسْمَعُهُ فَيَقُولُ قِيلَ كَذَا وَقَالَ فُلان كذا مما لا يَعْلَمُ صحتَهُ وَلا يَظُنُّهَا وكَفَى بِالْمَرْءِ كَذِبًا أَنْ يُحَدِّثَ بِكُلِّ مَا سَمِعَ واضَاعَةُ الْمَالَ تَبْدَيْرُهُ وَصَرْفُهُ فِى غَيْر الْوُجُوهِ الْمَأْذُونَ فِيهَا مِنْ مَقَاصِد الآخِرَةِ وَالدُّنْيَا وَتَرْكَ حفظه مَعَ امْكَانِ الحفظ وَكَثَرَةُ السُّوَالِ الْأَنْحَاجُ فِيْمَا لَا حَاجَةَ إِلَيْهِ.


৩৪০। মুগীরা ইবনে শু'বা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: আল্লাহ তা'আলা পিতা-মাতাকে কষ্ট দেয়া, কৃপণতা করা, অবৈধভাবে অন্যের মাল দাবি করা এবং কন্যা সন্তানদের জীবন্ত প্রোথিত করা তোমাদের প্রতি হারাম করেছেন। নিরর্থক ও অপ্রয়োজনীয় কথা বলা, অতিরিক্ত যাঞ্চা করা এবং সম্পদ বিনষ্ট করা তিনি তোমাদের জন্য অপছন্দ করেছেন।


ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম নববী (রাঃ) বলেন: যে জিনিস কারো উপর ওয়াজিব তা প্রতিরোধ করে রাখা। শু, যে জিনিসের মালিক সে নয় তা দাবি করা। তা, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেয়া। কোন কিছু শুনে তার যথার্থতা যাচাই না করেই বলে বেড়ানো যে, অমুক ব্যক্তি এটা বলেছে বা করেছে, অথচ এ সম্পর্কে তার কোন সঠিক জ্ঞান নেই। কোন ব্যক্তির মিথ্যাবাদী প্রমাণিত হওয়ার জন্য এটুকুই যথেষ্ট যে, সে যা শুনে তাই বলে বেড়ায়। শরী'আতের পরিপন্থী কাজে অর্থ-সম্পদ অপচয় করা যার মধ্যে দুনিয়া ও আখিরাতের কোন কল্যাণ নিহিত নেই। ধন-সম্পদ রক্ষণাবেক্ষণের শক্তি ও সুযোগ থাকা সত্ত্বেও তার হিফাজাত না করা। যে জিনিস না হলেও চলে তা ইনিয়ে বিনিয়ে চাওয়া।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/related/default