#রিয়াদুস_সালেহীন প্রথম খণ্ড অনুচ্ছেদঃ ৩৯, প্রতিবেশীর অধিকার এবং তার সাথে সুসম্পর্ক বজায় রাখার গুরুত্ব।

Muhammads words
0

قَالَ اللهُ تَعَالَى : واعْبُدُوا اللهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَى وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنَّبِ وابنِ السَّبِيلِ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ .

মহান আল্লাহ বলেন:

“তোমরা আল্লাহর ইবাদাত করো, তাঁর সাথে কাউকে শরীক করো না; পিতা-মাতার সাথে ভালো ব্যবহার করো; নিকটাত্মীয়, ইয়াতীম ও মিসকীনদের প্রতিও এবং নিকট প্রতিবেশীর প্রতি, দূর প্রতিবেশীর প্রতি, পাশাপাশি চলার সাথী পাশাপাশি চলার সাথী মূল শব্দ রয়েছে— 'ওয়াসসাহিবে বিল জাবি'। এর অর্থঃ একত্রে বসবাসকারী বন্ধু হতে পারে; কোথাও কোন সময় সাময়িকভাবে যে ব্যক্তি একজনের সংগী হয় সেও হতে পারে। বাজার ইত্যাদিতে যাওয়ার সময় একসংগে পথ চলার সাথী ও হতে পারে পথিকদের প্রতি এবং তোমাদের অধীনস্থ ক্রীতদাস ও দাসীদের প্রতি দয়া ও অনুগ্রহ প্রদর্শন কর। আল্লাহ এমন ব্যক্তিকে কখনও পছন্দ করেন না যে নিজ ধারণায় অহংকারী এবং নিজেকে বড়ো মনে করে আত্মগৌরবে বিভ্রান্ত।” (সূরা আন-নিসা ;৩৬)।


عَنِ ابْنِ عُمَرَ وَعَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَا قَالَ رَسُولُ الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا زَالَ جِبْرِيلُ يُوْصِيْنِى بِالْجَارِ حَتَّى ظَنَنْتُ أَنَّهُ سَيُوَرَتُهُ - متفق عليه.

৩০৩। ইবনে উমার ও আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তাঁরা উভয়ে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জিবরীল (আলাইহি ওয়াসাল্লাম) এসে আমাকে প্রতিবেশীর ব্যাপারে অবিরত উপদেশ দিতে থাকলেন, এমনকি আমার মনে হল, হজত তিনি প্রতিবেশীকে ওয়ারিস বানিয়ে দেবেন।


ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।


٣٠٤ - عَنْ أَبِي ذَرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَبَا ذَرٍ إِذَا طَبَخْتَ مَرَقَةٌ فَاكْثِرُ مَا ءَهَا وَتَعَاهَدُ جِيْرَانَكَ رَوَاهُ مُسْلِمُ وَفِي رِوَايَةٍ لَهُ عَنْ أبِي ذَرٍ قَالَ إِنْ خَلِيلِى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْصَانِي إِذَا طبَخْتَ مَرَقًا فَاكْثِرُ مَا ءَهُ ثُمَّ انْظُرْ أَهْلَ بَيْتِ مِنْ جِيرَانِكَ فَاصْبِهُمْ مِنْهَا بِمَعْرُوف


৩০৪। আবু যার (রাঃ)  থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ হে আবু যার! যখন তুমি তরকারী পাকাও, তাতে একটু বেশি পানি দিয়ে ঝোল বাড়াও এবং তোমার প্রতিবেশীকে পৌঁছাও।

ইমাম মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন। তার অপর বর্ণনায় আবু যার (রাঃ) বলেন, আমার বন্ধু (মহানবী) সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিলেন: যখন তুমি ঝোল পাকাও তাতে বেশি পানি দাও, অতঃপর নিজের প্রতিবেশীর ঘরের খোঁজ-খবর নাও এবং তাদেরকে এই ঝোল থেকে ভালোভাবে দাও ৷


٣٠٥ - عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ وَاللهِ لا يُؤْمِنُ وَاللهِ لا يُؤْمِنُ وَاللهِ لا يُؤْمِنُ قِيلَ مَنْ يَا رَسُولَ اللَّهِ ؟ قَالَ الَّذِي لَا يَأْمَنُ جَارَهُ بَوَائِقَهُ مُتَّفَقٌ عَلَيْهِ وَفِي رِوَايَةٍ لِمُسْلِمِ لَا يَدْخُلُ الْجَنَّةَ مَنْ لَا يَأْمَنُ جاره بوائِقَهُ الْبَوَائِقُ الْغَوَائِلُ والسُّرُورُ


৩০৫। আবু হুরাইরা  (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: আল্লাহর শপথ! সে মুমিন নয়; আল্লাহর শপথ! সে মুমিন নয়; আল্লাহর শপথ! সে মুমিন নয়। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল! কে সেই ব্যক্তি ? তিনি বলেনঃ যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়।

ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন। মুসলিমের অপর বর্ণনায় আছেঃ যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় সে জান্নাতে প্রবেশ করবে না।

শব্দার্থ ধোঁকাবাজ অথবা দুষ্ট।


٣٠٦ - وَعَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا نِسَاءَ الْمُسْلِمَاتِ لَا تَحْقِرَنٌ جَارَةً لِجَارَتِهَا وَلَو فرسنَ شَاءَ متفق عليه .


৩০৬। আবু হুরাইরা  (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ হে মুসলিম মহিলাগণ! কোনো প্রতিবেশিনী যেন তার অপর প্রতিবেশিনীকে তুচ্ছ জ্ঞান না করে, এমনকি (সে তাকে) বকরীর পায়ের একটি ক্ষুর উপঢৌকন পাঠালেও।


ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।


٣.٧ - وَعَنْهُ أنَّ رَسُولَ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَمْنَعُ جَارُ جَارَهُ أَنْ يُخْرِزَ خَشَبَةٌ فِى جِدَارِهِ ثُمَّ يَقُولُ ابُو هُرَيْرَةَ مَا لِي أَرَاكُمْ عَنْهَا مُعْرِضِينَ وَاللَّهِ لأَرْمِين بَيْنَ اكْتَافِكُمْ - متفق عليه . رُوِيَ خَشَبَهُ بِالْإِضَافَةِ وَالْجَمْعِ وَرُوِيَ خَشَبَةٌ بالتَّنْوِيْنِ عَلَى الْإِفْرَادِ وَقَوْلُهُ مَا لِى أَرَاكُمْ عَنْهَا مُعْرِضِينَ يَعْنِى عَنْ هَذِهِ ا


৩০৭। আবু হুরাইরা  (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ এক প্রতিবেশী যেন নিজের দেয়ালের সাথে অপর প্রতিবেশীকে খুঁটি গাড়তে নিষেধ না করে। অতঃপর আবু হুরাইরা (রাঃ) বলতেন, আমি তোমাদেরকে এ হাদীস থেকে মুখ ফিরিয়ে নিতে দেখছি। আল্লাহর শপথ! আমি তোমাদের সামনে এ হাদীস অবশ্যই প্রকাশ করব।


ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।


٣٠ - وَعَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلَا يُؤْذِ جَارَهُ وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيُكْرِمُ ضَيْفَهُ وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَسْكُتُ- متفق عليه .


৩০৮। আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে, সে যেন তার মেহমানের আদর-আপ্যায়ন করে। যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের উপর ঈমান রাখে, সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে।


ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।


٣٠٩ - عَنْ أَبِي شُرَيْحُ الْخَزَاعِي رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيُحْسِن إِلى جَارِهِ وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ والْيَوْمِ الْآخِرِ فَلْيُكْرِمَ ضَيْفَهُ وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ ليَسْكُتُ. رَوَاهُ مُسْلم بهذا اللفظ وَرَوَى الْبُخَارِى بَعْضَهُ


৩০৯। আবু শুরাইহ আল-থুযাঈ  (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করে। যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন তার মেহমানের আদর-আপ্যায়ন করে। যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে, সে যেন ভালো কথা বলে অন্যথায় চুপ থাকে।

ইমাম মুসলিম উল্লেখিত শব্দে হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম বুখারীও এই হাদীসের অংশবিশেষ বর্ণনা করেছেন।


۱۰ - عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ لِيْ جَارَيْنِ قَالَى أَيْهِمَا أَهْدَى؟ قَالَ إلى أَقْرَبهما منك بَابا - رواه البخاري .


৩১০। আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমার দুই ঘর প্রতিবেশী রয়েছে। এদের মধ্যে কাকে আমি হাদিয়া দেব? তিনি বলেন: তাদের উভয়ের মধ্যে যার ঘর তোমার বেশি নিকোটে তাকে।


ইমাম বুখারী হাদীসটি বর্ণনা করেছেন।


۳۱۱ - عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ قَالَ رَسُولُ الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْرُ الْأَصْحَابِ عِنْدَ اللَّهِ تَعَالَى خَيْرُهُمْ لِصَاحِبِهِ وَخَيْرُ الْخَيْرَانِ عِنْدَ اللهِ تَعَالَى خَيْرُهُمْ لِجَارِهِ- رَوَاهُ التِرْمِذِيُّ وَقَالَ حَدِيثُ حَسَنٌ.


৩১১। আবদুল্লাহ ইবনে উমার  (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: বন্ধুদের মধ্যে আল্লাহর কাছে উত্তম বন্ধু ঐ ব্যক্তি যে তার সংগীর কল্যাণকামী (যে বন্ধুদের কাছে উত্তম সেই উত্তম)। প্রতিবেশীদের মধ্যে আল্লাহর কাছে উত্তম প্রতিবেশী ঐ ব্যক্তি যে তার প্রতিবেশীর কল্যাণকামী (প্রতিবেশীদের দৃষ্টিতে উত্তম প্রতিবেশীই উত্তম)।


ইমাম তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন এবং বলেছেন, এটি হাসান হাদীস।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/related/default