#রিয়াদুস_সালেহীন দ্বিতীয় খণ্ড অনুচ্ছেদঃ১২ হাঁচিদাতা আলহামদু লিল্লাহ বললে তার জবাব দেয়া মুস্তাহাব এবং আলহামদু লিল্লাহ না বললে জবাব দেয়া মাকরূহ। হাঁচি দেয়া, হাঁচির জবাব দেয়া ও হাই তোলার নিয়ম।

Muhammads words
0

۸۷۸- عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الله يُحِبُّ الْعُطَاسَ وَتِكْرَهُ التَّشَاؤُبَ فَإِذَا عَطَسَ أَحَدُكُمْ وَحَمِدَ اللَّهَ تَعَالَى كَانَ حَقًّا عَلَى كُلِّ مُسْلِمٍ سَمِعَهُ أَنْ يَقُولَ لَهُ يَرْحَمُكَ اللَّهُ وَأَمَّا التَّشَاؤُبَ فَإِنَّمَا هُوَ مِنَ الشَّيْطَانِ فَإِذَا تَشَاءَبَ أَحَدُكُمْ فَلْيَرُدُهُ مَا اسْتَطَاعَ فَإِنْ أَحَدَكُمْ إِذَا تَنَاءَبَ ضَحِكَ منه الشيطان - رواه البخاري.


৮৭৮। আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ হাঁচি পছন্দ করেন এবং হাই তোলা অপছন্দ করেন। কাজেই যখন তোমাদের কেউ হাঁচি দেয় এবং আলহামদু লিল্লাহ বলে, যে মুসলিমই তা শুনে তার উপর ইয়ারহামুকাল্লাহ বলা জরুরী হয়ে যায়। আর হাই উঠার ব্যাপারটি হয় শয়তানের পক্ষ থেকে। কাজেই তোমাদের কারো হাই উঠার উপক্রম হলে সে যেন তা সাধ্যমত চেপে রাখার চেষ্টা করে । কারণ কেউ হাই তুললে তাতে শয়তান হাসে।

ইমাম বুখারী হাদীসটি রিওয়ায়াত করেছেন।

۸۷۹ - وَعَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذا عَطَسَ أَحَدُكُمْ فَلْيَقُلْ الْحَمْدُ الله وَلْيَقُلْ لَهُ اخْرُهُ أو صَاحِبُهُ يَرْحَمُكَ اللهُ فَإِذَا قَالَ لَهُ يَرْحَمُكَ اللهُ فَلْيَقُلْ يَهْدِيكُمُ اللهُ وَيُصْلِحُ بَالَكُمْ- رواه البخاري.


৮৭৯। আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: তোমাদের কেউ হাঁচি দিয়ে বলবে: আলহামদু লিল্লাহ এবং তার ভাই বা সাথী বলবে: ইয়ারহামুকাল্লাহ (আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুন)। তার জন্য সে ইয়ারহামুকাল্লাহ বললে সে যেন বলে, “ইয়াহদীকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম ।” ইমাম বুখারী হাদীসটি রিওয়ায়াত করেছেন।

۸۸۰- وَعَنْ أَبِى مُوسَى رَضِيَ اللهُ عَنْهُ قَالَ سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ اللهَ فَسَتُوهُ فَإِنْ لَمْ يَحْمَدِ اللَّهَ فَلَا وَسَلَّمَ يَقُولُ إِذَا عَطَسَ أَحَدُكُمْ فَحَمِدَ اللهَ فَشَـ


৮৮০। আবু মূসা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ তোমাদের কেউ হাঁচি দিয়ে ‘আলহামদু লিল্লাহ' বললে তার জবাবে তোমরা “ইয়ারহামুকাল্লাহ' বলবে এবং যদি সে 'আলহামদু লিল্লাহ' না বলে তাহলে তোমরাও ‘ইয়ারহামুকাল্লাহ' বলবে না।

ইমাম মুসলিম হাদীসটি রিওয়ায়াত করেছেন।

۸۸۱- وَعَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ عَطَسَ رَجُلَانِ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَمَّتَ أحَدَهُمَا وَلَمْ يُشَمِّت الأخَرَ فَقَالَ الَّذِي لَمْ يُشَمِّتُهُ عَطَسَ فُلانٌ فَسَمِّتْهُ وَعَطَسْتُ فَلَمْ تُشَمِّتْنِي فَقَالَ هَذَا حَمِدَ اللَّهَ وَإِنَّكَ لَمْ تَحْمَدِ الله متفق عليه.


৮৮১। আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, দু'জন লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাঁচি দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের জবাবে “ইয়ারহামুকাল্লাহ' বললেন এবং অপরজনের জবাবে কিছুই বললেন না। যে ব্যক্তিকে তিনি কিছুই বললেন না, সে বলল, অমুক হাঁচি দিলে তার জবাবে আপনি ‘ইয়ারহামুকাল্লাহ’ বললেন, আর আমার হাঁচির জবাবে কিছুই বললেন না? তিনি বলেনঃ এ ব্যক্তি (হাঁচি দিয়ে) ‘আলহামদু লিল্লাহ' বলেছে কিন্তু তুমি 'আলহামদুলিল্লাহ' বলনি।

ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন ৷

۸۸۲ - وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ كَانَ رَسُولُ الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا عَطَسَ وَضَعَ يَدَهُ أَوْ ثَوْبَهُ عَلَى فِيْهِ وَخَفَضَ أَوْ غَضٌ بِهَا صَوْتَهُ شَكٍّ الراوي - رواه أبو داود والترمذي وقال حديث حسن صحيح.


৮৮২। আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁচি দিতেন, মুখের উপর নিজের হাত বা কাপড় রাখতেন এবং হাঁচির আওয়াজ নিচু বা নিম্নগামী করতেন।

ইমাম আবু দাউদ ও ইমাম তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিযী এটিকে হাসান ও সহীহ হাদীস বলেছেন।

۸۸۳- وَعَنْ أَبِي مُوسَى رَضِيَ اللهُ عَنْهُ قَالَ كَانَ الْيَهُودُ يَتَعَاطَسُونَ عِنْدَ رَسُول اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْجُونَ أَن يَقُولَ لَهُمْ يَرْحَمُكُمُ اللهُ فَيَقُولُ يَهْدِيكُمُ اللهُ وَيُصْلِحُ بَالَكُم رواه أبو داود والترمذي وقال حديث حسن صحيح


৮৮৩। আবু মূসা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ইহুদীরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে হাঁচি দিত এবং আশা করত, তাদের হাঁচির জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলবেন: ‘ইয়ারহামুকাল্লাহ'। তিনি বলতেন: ‘ইয়াহুদীকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম' (আল্লাহ তোমাদেরকে হিদায়াত দান করুন এবং তোমাদের অবস্থার সংশোধন করুন)।

ইমাম আবু দাউদ ও ইমাম তিরমিযী হাদীসটি রিওয়ায়াত করেছেন। ইমাম তিরমিযী এটিকে হাসান ও সহীহ হাদীস বলেছেন।

٨٨٤ - وَعَنْ أَبِي سَعِيدِ الْخُدْرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا تَنَاءَ أَحَدُكُمْ فَلْيُمْسِكَ بِيَدِهِ عَلى فِيْهِ فَإِنَّ الشَّيْطَانَ يَدْخُلُ -واه مسلم.


৮৮৪। আবু সাঈদ আল খুদরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যখন তোমাদের কেউ হাই তোলে, সে যেন তার হাত দিয়ে মুখ চেপে ধরে। কারণ (মুখ খোলা পেলে তাতে) শয়তান প্রবেশ করে।

ইমাম মুসলিম হাদীসটি রিওয়ায়াত করেছেন।

#মুহাম্মদের_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #ইবনে_মাজাহ  #হাদীস_বিশ্ব_নবীর_বাণী  #সুনানে_ইবনে_মাজাহ #রিয়াদুস_সালেহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/related/default