٨٠٢- وَعَنْ مُعَاذِ بْنِ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَن تَرَكَ اللبَاسَ تَوَاضُعا لله وَهُوَ يَقْدِرُ عَلَيْهِ دَعَاهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ عَلَى رؤوس الْخَلَائِقِ حَتَّى يُخَيْرَهُ مِنْ أَي حُللِ الْإِيْمَانِ شَاءَ يَلْبَسُهَا - رواه الترمذي وقال حديث حسن.
৮০২। মু'আয ইবনে আনাস (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি সক্ষম হওয়া সত্ত্বেও আল্লাহ্র সন্তুষ্টির জন্যই বিনয়-নম্রতা স্বরূপ উৎকৃষ্ট পোশাক পরিহার করে, কিয়ামাতের দিন আল্লাহ সকল সৃষ্টির সামনে তাকে ডাকবেন, এমনকি তাকে ঈমানের (পোশাক বাঃ) অলংকারসমূহ থেকে যেটি ইচ্ছা পরিধান করার ইখতিয়ার দেবেন।
ইমাম তিরমিযী এ হাদীসটি উদ্ধৃত করেছেন এবং বলেছেন, হাদীসটি হাসান।
ইমাম নববী (রাঃ) বলেন, এই অনুচ্ছেদের সাথে সংশ্লিষ্ট কিছু হাদীস “অনাহারে থাকার ফযীলাত ও পার্থিব জীবনে অনাসক্তি” (৫৬ নং) অনুচ্ছেদে বর্ণিত হয়েছে।
#মুহাম্মদের_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #ইবনে_মাজাহ #হাদীস_বিশ্ব_নবীর_বাণী #সুনানে_ইবনে_মাজাহ #রিয়াদুস_সালেহীন