এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী:
وكُل ممَّا يَليك- متفق عليه كما سبق
“খাও তোমার সামনে থেকে”। বুখারী ও মুসলিম এ হাদীসটি উদ্ধৃত করেছেন।
٧٤٤ - وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْبَرَكَةُ تَنْزِلُ وَسَطَ الطَّعَامِ فَكُلُوا مِنْ حَافَتَيْهِ وَلَا تَأْكُلُوا مِنْ وَسَطِهِ- رواه أبو داود والترمذي وقال حديث حسن صحيح
৭৪৪। ইবনুল আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ বরকত খাবারের মধ্যস্থলে অবতীর্ণ হয়। কাজেই খাদ্যের যে কোন একপাশ থেকে খাও, মধ্যস্থল থেকে খেয়ো না।
ইমাম আবু দাউদ ও ইমাম তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিযী বলেছেন, এটি হাসান ও সহীহ হাদীস।
٧٤٥ - وَعَنْ عَبْدِ اللهِ بْن بُسْرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ كَانَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَصْعَةٌ يُقَالُ لَهَا الْغَرَّاءُ يَحْمِلُهَا أَرْبَعَةُ رِجَالٍ فَلَمَّا أَضْحَوْا وَسَجَدُوا الضُّحى أتى بتلك القَصْعَة يَعْنى وَقَدْ تُردَ فِيهَا فَالْتَفُوا عَلَيْهَا فَلَمَّا كَثُرُوا جَنَا رَسُولُ الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَعْرَابِي مَا هذه الجُلْسَةُ قَالَ رَسُولُ الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ جَعَلَنِي عَبْداً كَرِيمًا وَلَمْ يَجْعَلْنِي جَبَّارًا عَنِيْدًا ثُمَّ قَالَ رَسُولُ الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُوا مِنْ حَوَالَيْهَا وَدَعُوا ذِرْوَتَهَا يُبَارَكَ فِيهَا - رواه ابو داود باسناد جيد.
৭৪৫। আবদুল্লাহ ইবনে বুসর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি (বড় ও ভারী) পাত্র ছিল। সেটিকে গাররা বলা হত। গাররা মানে সাদা-উজ্জ্বল। পাত্রের রং এরূপ ছিল অথবা তাতে সজ্জিত খাবার বা দুধের রং অনুসারে এ নামে অভিহিত করা হত। চারজন লোক সেটি বহন করত। যখন চাশতের সময় হত এবং লোকজন চাশতের নামায সমাপন করত, তখন উক্ত পাত্র আনা হত। তাতে সারীদ তৈরীকৃত থাকত। লোকজন পাত্রের চারপাশে গোশতের সুরুয়া ও রুটি মেশানো এক প্রকার উপাদেয় খাবার। লোকজন পাত্রের চারপাশে বসে যেত। লোকসংখ্যা যখন বেড়ে যেত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুই জানু হয়ে বসতেন। এক বেদুঈন বলল এ আবার কেমন বসা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: আল্লাহ আমাকে বিনয়ী বান্দা বানিয়েছেন। আমাকে উদ্ধত ও সত্যের সীমালংঘনকারী বানাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন: তোমরা পাত্রের চারপাশ থেকে খাও, মধ্যের উঁচু স্থান থেকে খেয়ো না। কারণ তাতেই বরকত নাযিল হয়।
ইমাম আবু দাউদ এটি সহীহ সনদে রিওয়ায়াত করেছেন।
#মুহাম্মদের_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #ইবনে_মাজাহ #হাদীস_বিশ্ব_নবীর_বাণী #সুনানে_ইবনে_মাজাহ #রিয়াদুস_সালেহীন