#রিয়াদুস_সালেহীন দ্বিতীয় খণ্ড অনুচ্ছেদঃ১৫ ঈদগাহ, রোগী দেখা, হজ্জ, জিহাদ, জানাযার নামায ও অনুরূপ কাজে এক পথে যাওয়া এবং অন্য পথে প্রত্যাবর্তন মুস্তাহাব।

Muhammads words
0

۷۱۹- عَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ يَوْمُ عِيْد خَالَفَ الطَّرِيق- رواه البخاري.


৭১৯। জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ঈদের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তায় ঈদগাহে যেতেন এবং আরেক রাস্তায় সেখান থেকে ফিরতেন। (বুখারী)

۷۲۰ - وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَخْرُجُ مِنْ طَرِيقِ الشَّجَرَةِ وَيَدْخُلُ مِنْ طَرِيقِ الْمُعَرِّسِ وَإِذَا دَخَلَ مَكَّةَ دَخَلَ مِنَ الشَّنِيَّةِ العُلْيَا وَيَخْرُجُ مِنَ الدُّنْية السفلى - متفق عليه.


৭২০। ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাজারার পথ দিয়ে বের হতেন এবং মুআররাস (মসজিদের) পথ দিয়ে প্রবেশ করতেন।

তিনি যখন মক্কায় প্রবেশ করতেন, তখন সানিয়ায়ে উলিয়া দিয়ে প্রবেশ করতেন এবং সানিয়ায়ে সুলা দিয়ে বের হতেন। সানিয়্যাহঃ দুই পাহাড়ের মধ্যবর্তী সরু পথকে সানিয়্যাহ বলা হয়। সানিয়্যায়ে উলিয়া পাহাড়ের উচ্চ ভূমির হুজুন নামক স্থান দিয়ে চলে গেছে, আর সানিয়ায়ে সুফলা পাহাড়ের নিম্নভূমির শাবীকা নামক স্থান দিয়ে অতিক্রম করেছে। (বুখারী, মুসলিম)

ঈদগাহ, রোগী দেখা, হজ্জ, জিহাদ, জানাযার নামায ও অনুরূপ কাজে এক পথে যাওয়া এবং অন্য পথে প্রত্যাবর্তন মুস্তাহাব।

#মুহাম্মদের_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #ইবনে_মাজাহ  #হাদীস_বিশ্ব_নবীর_বাণী  #সুনানে_ইবনে_মাজাহ #রিয়াদুস_সালেহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/related/default