۷۸۹ - عَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ كَانَ أَحَبُّ إِلى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْقَمِيصُ - رواه أبو داود والترمذي وقال حديث حسن
৭৮৯। উম্মু সালামা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় ও পছন্দীয় পোশাক ছিল জামা। এ হাদীস দ্বারা জামার উৎকৃষ্ট পোশাক হওয়ার প্রমাণ মেলে। কারণ জামা দ্বারা শরীর ভালোরূপে আচ্ছাদিত করা যায় এবং এর মাধ্যমে বিনয় প্রকাশ পায়। যাই হোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোন আমলই অনুকরণযোগ্য।
ইমাম আবু দাউদ ও ইমাম তিরমিযী হাদীসটি উদ্ধৃত করেছেন। ইমাম তিরমিযী বলেন, হাদীসটি হাসান।
#মুহাম্মদের_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #ইবনে_মাজাহ #হাদীস_বিশ্ব_নবীর_বাণী #সুনানে_ইবনে_মাজাহ #রিয়াদুস_সালেহীন