#রিয়াদুস_সালেহীন প্রথম খণ্ড অনুচ্ছেদঃ ২৯, মুসলিমের প্রয়োজন পূরণে সহায়তা করা।

Muhammads words
0

قَالَ اللهُ تَعَالَى : وافْعَلُوا الخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ .


মহান আল্লাহ তা’আলা বলেন :

“তোমরা কল্যাণকর কাজ কর, আশা করা যায় তোমরা সফলকাম হবে।” (সূরা আল-হজ্ব ৭৭)


٢٤٤ - عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا أَنْ رَسُولَ الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْمُسْلِمُ أخو الْمُسْلِمِ لاَ يَظْلِمُهُ وَلَا يُسْلِمُهُ مَنْ كَانَ فِي حَاجَةٍ أَخِيهِ كَانَ اللَّهُ فِي حَاجَتِهِ وَمَنْ فَرْجَ عَنْ مُسْلِمٍ كُرْبَةٌ فَرِّجَ اللهُ عَنْهُ بِهَا كُرْبَةٌ مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ اللهُ يَوْمَ الْقِيَامَةِ - متفق عليه مسلما ستره وَمَنْ ستر


২৪৪। ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : এক মুসলিম অপর মুসলিমের ভাই। সে না তার উপর যুগ্ম করবে, আর না তাকে শত্রুর হাতে সোপর্দ করবে। যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণে সচেষ্ট হয়, আল্লাহ তার প্রয়োজন পূর্ণ করবেন। যে ব্যক্তি কোন মুসলিমের কোন অসুবিধা (বা বিপদ) দূর করে দেয়, আল্লাহ এর বিনিময়ে কিয়ামাতের দিন তার কষ্ট ও বিপদের অংশবিশেষ দূর করে দেবেন। যে ব্যক্তি কোন মুসলিমের দোষ গোপন রাখে, কিয়ামাতের দিন আল্লাহ তার দোষ গোপন রাখবেন।

ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।


٢٤٥ - عَنْ أبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ نَفْسَ عَنْ مُؤْمِن كُرْبَةٌ مِنْ كُرَبِ الدُّنْيَا نَفْسَ اللَّهُ عَنْهُ كُرْبَةٌ مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ وَمَنْ يَسرَ عَلَى مُعْسِرِ يَسرَ اللهُ عَلَيْهِ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَمَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ الله في الدُّنْيَا وَالْآخِرَةِ وَاللهُ فِى عَوْنِ الْعَبْدِ مَا كَانَ الْعَبْدُ فِي عَوْنِ أَخَيْهِ وَمَنْ سلك طريقا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا سَهْلَ الله له به طريقًا إلَى الْجَنَّةِ وَمَا اجْتَمَعَ قَوْم فِي بَيْتِ مِنْ بُيُوتِ اللهِ تَعَالَى يَتْلُونَ كِتَابَ اللهِ وَيَتَدَا رَسُونَهُ بَيْنَهُمْ إِلا نَزَلَتْ عَلَيْهِمُ السَّكِينَةُ وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ وَحَفْتْهُمُ الْمَلَائِكَةُ وَذَكَرَهُمُ اللَّهُ فِيْمَنْ عِنْدَهُ وَمَنْ بَطَاً بِهِ عَمَلُهُ لَمْ يُسْرِعْ بِهِ نَسَبُهُ - رواه مسلم .


২৪৫। আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যক্তি কোন মুসলিমের পার্থিব কষ্টসমূহের মধ্য থেকে একটি কষ্ট দূর করে দেয়, আল্লাহ কিয়ামাতের দিন তার একটি (বড়) কষ্ট দূর করে দেবেন। যে ব্যক্তি কোন অভাবীর অভাবের কষ্ট লাঘব করে দেয়, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার অভাবের কষ্ট লাঘব করবেন। যে ব্যক্তি কোন মুসলিমের দোষ গোপন রাখে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবেন। বান্দা যতক্ষণ তার অপর মুসলিম ভাইয়ের সাহায্য করতে থাকে, আল্লাহ্ও ততক্ষণ তার সাহায্য-সহায়তা করতে থাকেন। যে ব্যক্তি ইল্‌ম (জ্ঞান) অর্জন করার উদ্দেশ্যে কোন পথ অবলম্বন করে, আল্লাহ তার জন্য জান্নাতের একটি পথ সুগম করে দেন।

যখন কোন একদল লোক আল্লাহ তা'আলার ঘরসমূহের মধ্যে কোন একটি ঘরে একত্রিত হয়ে আল্লাহ্র কিতাব পাঠ করতে থাকে এবং পরস্পর এর আলোচনা করতে থাকে; তখন তাদের উপর শাস্তি ও স্বস্তি নাযিল হতে থাকে, রহমত ও অনুগ্রহ তাদেরকে ঢেকে নেয়, ফেরেশতাগণ তাদেরকে বেষ্টন করে নেন এবং আল্লাহ তাঁর সামনে উপস্থিতদের (ফেরেশতাদের) কাছে তাদের উল্লেখ করেন। যার কার্যকলাপ (আমল) তাকে পিছিয়ে দেয় তার বংশমর্যাদা তাকে এগিয়ে দিতে পারে না।


ইমাম মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/related/default