#রিয়াদুস_সালেহীন প্রথম খণ্ড অনুচ্ছেদঃ ২৮, মুসলিমের দোষ-ত্রুটি গোপন রাখা এবং প্রয়োজন ব্যতীত তা প্রকাশ না করা।

Muhammads words
0

قَالَ اللهُ تَعَالَى : إِنَّ الَّذِيْنَ يُحِبُّونَ أَنْ تَشِيعَ الْفَاحِشَةُ فِي الَّذِينَ آمَنُوا لَهُمْ عَذَابٌ أَلِيمٌ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ .


মহান আল্লাহ তা’আলা বলেন:

“যেসব লোক চায়, ঈমানদার লোকদের মধ্যে নির্লজ্জতা-বেহায়াপনা বিস্তার লাভ করুক, তাদের জন্য দুনিয়া ও আখিরাতে রয়েছে কঠিন শাস্তি।”(সূরা আন-নূর: ১৯)।


٢٤٠ - عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَسْتُرُ عَبْد عَبْداً في الدُّنْيَا الأَسَتَرَهُ اللهُ يَوْمَ الْقِيَامَة - رواه مسلم .


২৪০। আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে বান্দাই অন্য বান্দার দোষ-ত্রুটি এ পার্থিব জগতে গোপন রাখবে, আল্লাহ কিয়ামাতের দিন তার দোষ-ত্রুটি গোপন রাখবেন।


ইমাম মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।


٢٤١ - وَعَنْهُ قَالَ سَمِعْتُ رَسُولَ الله صَلى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ كُلُّ أُمتى مُعَافِى إِلا الْمُجَاهِرِينَ وَإِنَّ مِنَ الْمُجَاهَرَةِ أنْ يُعْمَلَ الرَّجُلُ بِاللَّيْلِ عَمَلاً ثُمَّ يُصْبِحَ وَقَدْ سَتَرَهُ اللهُ عَلَيْهِ فَيَقُولُ يَا فُلانُ عَمِلْتُ الْبَارِحَةَ كَذَا وَكَذَا وَقَدْ بَاتَ يَسْتُرُهُ رَبُّهُ وَيُصْبِحُ يَكْشِفُ سِتْرَ اللَّه عَنْهُ - متفق عليه


২৪১। আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ আমার উম্মাতের সবার গুনাহ মাফ হবে, কিন্তু দোষ-ত্রুটি প্রকাশকারীদের গুনাহ মাফ হবে না। দোষ-ত্রুটি এভাবে প্রকাশ করা হয়ঃ কোন ব্যক্তি রাতের বেলা কোন (খারাপ) কাজ করলো। আল্লাহ তার এ কাজ গোপন রাখলেন। সে (সকাল বেলা) নিজেই বলবে, হে অমুক! আমি গতরাতে এই এই কাজ করেছি। অথচ সে রাত যাপন করেছিল এমন অবস্থায় যে, আল্লাহ তার কাজগুলো গোপন রেখেছিলেন আর সকাল বেলা আল্লাহ্র এ আড়ালকে সে সরিয়ে দিল।

ইমাম বুখারী ও মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।


٢٤٢ - وَعَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا زَنَتِ الْآمَةُ فَتَبَيِّنَ زِنَاهَا فَلْيَجْلِدُهَا الْحَدْ وَلا يُقَرِّبْ عَلَيْهَا ثُمَّ إِنْ زَنَتِ الثَّانِيَةَ فَلْيَجْلِدُهَا الْحَدَّ وَلَا يُقَرِّبُ عَلَيْهَا ثُمَّ إِنْ زَنَتِ الثَّالِثَةَ فَلْيَبِعُهَا وَلَوْ بِحَبْلٍ مِنْ شَعْر - متفق عليه التَّشْرِيْبُ التوبيخ.


২৪২। আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ কোন বাঁদী যেনা করলে এবং তা প্রমাণিত হলে, তার উপর হদ্দ কার্যকর করতে হবে, কিন্তু তাকে ভীতি প্রদর্শন বা ভর্ৎসনা করা যাবে না। সে দ্বিতীয়বার যেনা করলে এবং তা প্রমাণিত হলে তার উপর হদ্দ কার্যকর করতে হবে, কিন্তু তাকে ভীতি প্রদর্শন বা ভর্ৎসনা করা যাবে না। সে যদি তৃতীয়বার ব্যভিচারে লিপ্ত হয়, তবে তাকে যেন বিক্রয় করে দেয়া হয়; তা একটি পশমের দড়ির বিনিময়ে হলেও। 

ক্রীতদাসী যেনা করলে তার হদ্দ (দণ্ড) হল পঞ্চাশ বেত্রাঘাত, দ্বিতীয়বার যেনা করলেও তাকে এরূপ দণ্ডই দিতে হবে। বিক্রয়ের সময়ে ক্রেতাকে তার চরিত্র সম্পর্কে অবহিত করতে হবে।


ইমাম বুখারী ও মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।


٢٤٣ - وَعَنْهُ قَالَ أتى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَجُلٍ قَدْ شَرِبَ خَمْرًا قَالَ اضْرِبُوهُ قَالَ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ فَمِنَّا الضَّارِبُ بِيَدِهِ وَالضَّارِبُ بِنَعْلِهِ والضارِبُ بِشَوْبِهِ فَلَمَّا انْصَرَفَ قَالَ بَعْضُ الْقَوْمِ اخْزَاكَ اللهُ قَالَ لَا تَقُولُوا هَكَذَا وَلَا تُعينُوا عَلَيْه الشيطان- رواه البخاري .


২৪৩। আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ধরে নিয়ে আসা হল। সে শরাব পান করেছিল। তিনি হুকুম দিলেনঃ  তাকে মারধর কর। আবু হুরাইরা (রাঃ) বলেন, আমাদের মধ্যে কেউ তাকে হাত দিয়ে, কেউ জুতা দিয়ে এবং কেউ কাপড় দিয়ে মারপিট করল। যখন সে ফিরে যাচ্ছিল তখন কতিপয় লোক বলল, আল্লাহ তোমাকে অপদস্থ করেছেন। মহানবী (সাঃ) বলেনঃ  এরূপ বলো না, শয়তানকে তার উপর বিজয়ী করো না।


ইমাম বুখারী হাদীসটি বর্ণনা করেছেন।

#রিয়াদুস_সালেহীন প্রথম খণ্ড অনুচ্ছেদঃ ২৮, মুসলিমের দোষ-ত্রুটি গোপন রাখা এবং প্রয়োজন ব্যতীত তা প্রকাশ না করা।
#মুহাম্মদের_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #ইবনে_মাজাহ  #হাদীস_বিশ্ব_নবীর_বাণী  #সুনানে_ইবনে_মাজাহ #রিয়াদুস_সালেহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/related/default