#রিয়াদুস_সালেহীন প্রথম খণ্ড অনুচ্ছেদঃ ২২, নসীহত (উপদেশ ও কল্যাণ কামনা)।

Muhammads words
0

قَالَ اللهُ تَعَالَى : إِنَّمَا الْمُؤْمِنُونَ اخوة .....

মহান আল্লাহ তা’আলা বলেন:

“মুসলিমগণ পরস্পরের ভাই। অতএব তোমাদের ভাইদের পারস্পরিক সম্পর্ক যথাযথভাবে সুসংগঠিত করে নাও।” (সূরা আল হুজুরাতঃ ১০)


إِخْبَارًا عَنْ نُوحٍ عَلَيْهِ السَّلامِ : وَأَنْصَحُ لَكُمْ....

আল্লাহ তা'আলা নূহ আলাইহি ওয়াসাল্লামের ঘটনা প্রসঙ্গে বলেনঃ

“আমি (নূহ) তোমাদের কাছে আমার প্রভুর পয়গামসমূহ পৌঁছিয়ে দিয়ে থাকি। আমি তোমাদের কল্যাণকামী এবং আল্লাহর পক্ষ থেকে আমি এমন সব বিষয় জানি যা তোমাদের জানা নেই।” (সূরা আল-আ'রাফঃ ৬২)


وَعَنْ هُودٍ عَلَيْهِ السَّلام : وَآنَا لَكُمْ نَاصِحُ أَمِينُ .

তিনি হৃদ আলাইহি ওয়াসাল্লামের ঘটনা প্রসংগে বলেন:

“আমি তোমাদের বিশ্বস্ত কল্যাণকামী । (সূরা আল-আ'রাফঃ ৬৮)


واما الأحاديثُ : ۱۸۱ - عَنْ أَبِي رُقَيَّةَ تَمِيمِ بْنِ أَوْسِ الدَّارِيَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الدِّينُ النَّصِيحَةُ قُلْنَا لِمَنْ؟ قَالَ اللَّهِ وَلَكِتَابِهِ وَلِرَسُولِهِ وَلَائمة الْمُسْلِمِينَ وَعَامِّتِهِمْ - رواه مسلم .

১৮১। আবু রুকাইয়া তামীম ইবনে আওস আদ-দারী (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ দীন (ইসলামের মূল ও স্তম্ভ) হচ্ছে উপদেশ ও কল্যাণ কামনা। আমরা বললাম, কার জন্য? তিনি বলেনঃ আল্লাহ্র জন্য, তাঁর কিতাবের জন্য, তাঁর রাসূলের জন্য, মুসলিমদের ইমাম (নেতা) এবং সকল মুসলিমের জন্য। পারস্পরিক কল্যাণ কামনা ও হকের উপদেশ দেয়া ইসলামের মূল ভিত্তির সাথে তুলনীয়। 

আল্লাহ্র জন্য নসীহতের (কল্যাণ কামনার) অর্থ হলঃ তাঁর যাবতীয় আদেশ-নিষেধকে মেনে নেয়া। 

কিতাবকে (কুরআন) নসীহত করার অর্থ হলঃ তা থেকে জ্ঞানার্জন ও সেই অনুযায়ী কাজ করা। নবীকে (সাঃ) নসীহত করার অর্থ হলঃ তাঁর আনুগত্য, দীনের প্রচার ও প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা করা। 

মুসলিমদের নেতাদের নসীহত করার অর্থ হলঃ তাদেরকে সঠিক পরামর্শ প্রদান, ভুলগুলোকে ধরিয়ে দেয়া এবং সার্বিক পর্যায়ে ইসলামী মূল্যবোধগুলি প্রতিষ্ঠার আহ্বান জানানো। (অনুবাদক)  ইমাম মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।


۱۸۲ - عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ بَايَعْتُ رَسُولَ الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أقام الصَّلاةِ وَايْتَاء الزكوة والنُّصْحِ لِكُلِّ مُسْلِم متفق عليه.

১৮২। জারীর ইবনে আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নামায কায়েম করা, যাকাত আদায় করা এবং সকল মুসলিমের কল্যাণ কামনা করা ও সঠিক উপদেশ দেয়ার শপথ (বাই'আত) গ্রহণ করেছি।

ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।


۱۳ - عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبُّ لِأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِم - متفق عليه

১৮৩। আনাস (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের কেউই পূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ সে তার ভাইয়ের জন্য তা-ই পছন্দ না করবে যা সে নিজের জন্য পছন্দ করে।


ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।

#রিয়াদুস_সালেহীন প্রথম খণ্ড অনুচ্ছেদঃ ২২, নসীহত (উপদেশ ও কল্যাণ কামনা)।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/related/default