#রিয়াদুস_সালেহীন প্রথম খণ্ড অনুচ্ছেদঃ ২১, পুণ্য ও আল্লাহভীতিমূলক কাজে পারস্পরিক সহযোগিতা।

Muhammads words
0

قَالَ اللهُ تَعَالَى : وَتَعَاوَنُوا عَلَى الْبَرِّ وَالتَّقْوى....

মহান আল্লাহ বলেন :

“তোমরা পুণ্য ও আল্লাহভীতিমূলক কাজে পরস্পরকে সহযোগিতা কর; কিন্তু গুনাহ ও সীমালংঘনমূলক কাজে পরস্পরের সহযোগী হয়ো না; আল্লাহকে ভয় কর, নিশ্চয়ই আল্লাহ্র দণ্ড অত্যন্ত কঠিন।” (সূরা আল মা-ইদা: ২)


وَقَالَ تَعَالَى : وَالْعَصْرِ إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ .

“মহাকালের শপথ! নিশ্চয়ই মানুষ বড়ই ক্ষতির মধ্যে রয়েছে, কিন্তু ঐসব লোক ছাড়া, যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে এবং একে অপরকে হকের উপদেশ দেয় ও একে অপরকে ধৈর্য ধারণ করার উপদেশ দেয়।” (সূরা আল-আসর: ১, ২, ৩)

ইমাম শাফিঈ (রাঃ) বলেন, মানুষ অথবা অধিকাংশ মানুষ সূরাটি সম্পর্কে গভীরভাবে চিন্তা করে না। এ ব্যাপারে তারা আত্মভোলা হয়ে রয়েছে।


۱۷۷ - عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِي رَضِيَ اللهُ عَنْهُ قَالَ قَالَ نَ الله صلى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ جَهْزَ غَازِيًا فِي سَبِيلِ اللَّهِ فَقَدْ غَرَا وَمَنْ خَلَفَ غَازِيًا فِي أَهْلِهِ بِخَيْرٍ فَقَدْ غَزَا - متفق عليه

১৭৭। আবু আবদুর রহমান যায়িদ ইবনে খালিদ আল-জুহানী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি কোন মুজাহিদকে জিহাদের সরঞ্জামাদি সংগ্রহ করে দিল, সে যেন নিজেই জিহাদ করল। আর যে ব্যক্তি কোন মুজাহিদের পরিবার-পরিজনের সাথে তার অনুপস্থিতিতে কল্যাণকর ব্যবহার করল, সেও যেন জিহাদ করল।


হাদীসটি ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন।

۱۷۸ - عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِي رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ بَعْنا إلى بَنِي لِحْيَانَ مِنْ هُدَيْل فَقَالَ لِيَنْبَعثُ منْ كُلِّ رَجُلَيْنِ أَحَدُهُمَا

১৭৮। আবু সাঈদ আল-খুদরী (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোযাইল গোত্রের শাখা লেহিয়ান গোত্রের বিরুদ্ধে একদল সৈন্য প্রেরণ করেন। তিনি বলেন: প্রত্যেক (পরিবারের) দুই ব্যক্তির মধ্যে অন্তত এক ব্যক্তি যেন জিহাদে যোগদান করে এবং তাদের উভয়কেই প্রতিদান দেয়া হবে।


ইমাম মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।

۱۷۹ - عَنِ ابْنِ عَبَّاس رَضِيَ اللهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقِيَ ركبا بالروحاء، فَقَالَ مَنِ الْقَوْمُ؟ قَالُوا الْمُسْلِمُونَ فَقَالُوا مَنْ أَنْتَ؟ قَالَ رَسُولُ اللَّهِ فرفعت إليه امْرَأَةٌ صَبيّاً فَقَالَتْ الهُذا حج؟ قَالَ نَعَمُ ولَك أَجْرُ رواه مسلم.

১৭৯। ইবনুল আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাওহা নামক স্থানে একদল অশ্বারোহীর সাক্ষাত পেলেন। তিনি জিজ্ঞেস করলেনঃ তোমরা কারা? তারা বলল, আমরা মুসলিম। তারা জিজ্ঞেস করল, আপনি কে? তিনি বলেনঃ আল্লাহ্র রাসূল। অতঃপর জনৈকা মহিলা একটি শিশুকে তাঁর সামনে উঁচু করে তুলে ধরে জিজ্ঞেস করল, এ শিশুও কি হজ্জ করতে পারবে? তিনি বলেনঃ হাঁ এবং সাওয়াবটা তুমি পাবে।


ইমাম মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।

١٨٠ - عَنْ أَبِى مُوسَى الْأَشْعَرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ الْخَازِنُ الْمُسْلِمُ الأمينُ الَّذِى يُنْفِدُ مَا أُمِرَ بِهِ فَيُعْطِيْهِ كَامِلا مُوَفِّرًا طيِّبَة به نَفْسُهُ فَيَدْفَعُهُ إلى الذي أمرَ لَهُ بِهِ أحَدُ الْمُتَصَدِّقِينَ- متفق عليه وفي رواية الَّذِي يُعْطِي مَا أَمَرَ بِهِ وَضَبَطُوا الْمُتَصَدِّقِيْنَ بِفَتْحِ الْقَافِ مَعَ كَسْرِ النُّونِ على التثنية وَعَكْسُهُ عَلَى الجمع وكلاهُمَا صَحيح

১৮০। আবু মূসা আল-আশআরী (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ মুসলিম কোষাধ্যক্ষ হচ্ছে একজন আমানাতদার ব্যক্তি, তাকে যা নির্দেশ দেয়া হয় সে তা কার্যকর করে, অতঃপর সে স্বেচ্ছায় ও সন্তোষ সহকারে তা (সাদাকা-যাকাত) পূর্ণরূপে আদায় করে, তারপর তা যার কাছে হস্তান্তর করার নির্দেশ তাকে দেয়া হয় তার কাছে অর্পণ করে। এ ব্যক্তিও (তার কর্তব্য পালনের জন্য) সাদাকাকারীদের অন্তর্ভুক্ত। অপর এক বর্ণনায় আছেঃ সেও দু'জন সাদাকাকারীর একজন।


ইমাম বুখারী ও মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।

#রিয়াদুস_সালেহীন প্রথম খণ্ড অনুচ্ছেদঃ ২১, পুণ্য ও আল্লাহভীতিমূলক কাজে পারস্পরিক সহযোগিতা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/related/default