قالَ اللَّهُ تَعَالَى : وَأَدْعُ إِلَى رَبِّكَ .
মহান আল্লাহ তা’আলা বলেনঃ
(১) “তুমি তোমার রবের দিকে ডাক।” (সূরা আল কাসাস : ৮৭)
وَقَالَ تَعَالَى : أَدْعُ إِلَى سَبِيْلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ .
(২) “তুমি তোমার রবের পথের দিকে বিজ্ঞতা সহকারে ও সদুপদেশের মাধ্যমে ডাক।” (সুরা আল নাহলঃ ১২৫)
وَقَالَ تَعَالَى : وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوى
(৩) “তোমরা সৎ কাজ ও আল্লাহভীতির ব্যাপারে পরস্পর সহযোগিতা কর ।” (সূরা আল মাইদাঃ ২)
وَقَالَ تَعَالَى : وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ
(৪) “তোমাদের মধ্যে এমন একটি দল অবশ্যই থাকবে যারা কল্যাণের দিকে ডাকবে।” (সুরা আলে ইমরানঃ ১০৪)
۱۷۳ - وَعَنْ أَبِي مَسْعُودٍ عُقْبَةَ بْنِ عَمْرُو الْأَنْصَارِيِّ الْبَدْرِي رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ دَل عَلَى خَيْرٍ فَلَهُ مِثْلُ أَجْرِ فَاعِلِهِ رواه مسلم .
১৭৩। আবু মাসউদ উকবা ইবনে আমর আনসারী বদরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি কোন ভালো পথ দেখায় সে ঠিক ততটা বিনিময় পায় যতটা বিনিময় ঐ কাজ সম্পাদনকারী নিজে পায়। (মুসলিম)
١٧٤ - عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ دَعَا إِلى هُدًى كَانَ لَهُ مِنَ الْآخِرِ مِثْلُ أَجُورِ مَنْ تَبِعَهُ لا يَنْقُصُ ذَلِكَ مِنْ أَجُورِهِمْ شَيْئًا وَمَن دَعَا إِلَى ضَلَالَةٍ كَانَ عَلَيْهِ مِنَ الْإِثْمِ مِثْلُ أَيَّامٍ مَنْ تَبِعَهُ لَا يَنْقُصُ ذلكَ مِنْ أَثَامِهِمْ شَيْئًا - رواه مسلم .
১৭৪। আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যক্তি সঠিক পথের দিকে ডাকে তার জন্য এ পথের অনুসারীদের বিনিময়ের সমান বিনিময় রয়েছে। এতে তাদের বিনিময় কিছুমাত্র কম হবে না। আর যে ব্যক্তি ভ্রান্ত পথের দিকে ডাকে, তার উক্ত পথের অনুসারীদের গুনাহর সমান গুনাহ হবে। এতে তাদের গুনাহ কিছুমাত্র কম হবে না। (মুসলিম)
١٧٥ - عَنْ أبِي الْعَبَّاسِ سَهْلِ بْنِ سَعْدِ السَّاعِدِي رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَوْمَ خَيْبَرَ لَأعْطِيَنَّ هَذِهِ الرَّايَةَ غَدًا رَجُلا يَفْتَحُ اللَّهُ عَلَى يَدَيْهِ يُحِبُّ اللهَ وَرَسُولَهُ وَيُحِبُّهُ اللهُ وَرَسُولُهُ فَبَاتَ النَّاسُ يَدُوكُونَ لَيْلَتَهُم أيُّهُمْ يُعْطَاهَا فَلَمَّا أَصْبَحَ النَّاسُ غَدَوْا عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلهُمْ يَرْجُو أنْ يُعْطَاهَا فَقَالَ ابْنَ عَلَى بْن أبي طالب؟ فَقِيلَ يَا رَسُولَ اللهِ هُوَ يَشْتَكِي عَيْنَيْهِ قَالَ فَارْسِلُوا إِلَيْهِ فَاتِى بِهِ فَبَصَقَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ مَّ فَاعْطَاهُ الرَّايَةَ فَقَالَ وَسَلَّمَ فِي عَيْنَيْهِ وَدَعَا لَهُ فَبَراً حَتَّى كَانْ لَمْ يَكُنْ بِهِ وَجَعَ . اللهُ عَنْهُ يَا رَسُولَ اللهِ أَقَاتِلُهُمْ حَتَّى يَكُونُوا مِثْلَنَا ؟ فَقَالَ انْفُذُ عَلَى عَلِي رَضِيَ رسُلِكَ حَتَّى تَنْزِلَ بِسَاحَتِهِمْ ثُمَّ ادْعُهُمْ إِلَى الْإِسْلَامِ وَأَخْبِرُهُمْ بِمَا يَجِبُ عَلَيْهِمْ مِنْ حق الله تعالى فيه فوالله لأنْ يُهْدِيَ اللهُ بِكَ رَجُلاً وَاحِدًا خَيْرٌ لَكَ مِنْ حمر النعم - متفق عليه قَوْلُهُ يَدُوكُونَ أَنْ يَخُوضُونَ وَيَتَحَدَّثُونَ وَقَوْلُهُ رِسُلِكَ بِكَسْرِ الرَّاءِ وَبِفَتْحِهَا لُغَتَانِ وَالْكَسْرُ أَفْصَحُ .
১৭৫। আবুল আব্বাস সাহল ইবনে সাদ আস্ সায়েদী (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার যুদ্ধের দিন বলেনঃ আমি নিশ্চয়ই আগামীকাল এই পতাকা এমন এক ব্যক্তিকে দেব যার হাতে আল্লাহ বিজয় দেবেন। সে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ ও তাঁর রাসূলও তাকে ভালোবাসেন।
লোকেরা রাতভর চিন্তাভাবনা ও আলাপ-আলোচনা করতে লাগল যে, কাকে এই পতাকা দেয়া হবে। সকালবেলা তারা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সেই পতাকা পাওয়ার আশায় এল।
তিনি বলেনঃ আলী ইবনে আবী তালিব কোথায়? বলা হল, হে আল্লাহ্র রাসূল! তিনি চোখের রোগে ভুগছেন।
রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ তার কাছে লোক পাঠাও। তারপর তাকে আনা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর দুই চোখে থুথু দিলেন এবং তাঁর জন্য দোয়া করলেন। তিনি এতে এমন আরোগ্য লাভ করলেন যেন কোন রোগই তাঁর ছিল না।
আলী (রাঃ) বলেন, ইয়া রাসূলাল্লাহ! দুশমনরা আমাদের মত (মুসলিম) না হওয়া পর্যন্ত কি আমি তাদের সাথে লড়াই করব? রাসূলুল্লাহ (সাঃ) বলেনঃ তুমি তাদের এলাকায় না পৌঁছা পর্যন্ত অগ্রসর হতে থাকবে, তারপর তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দেবে এবং আল্লাহ্র হক আদায় করার ব্যাপারে তাদের করণীয় কাজ জানিয়ে দেবে।
আল্লাহ্র শপথ! তোমার মাধ্যমে আল্লাহ কোন একজন লোককে হিদায়াত দিলে সেটা তোমার জন্য (মূল্যবান) লাল উটের লাল উট আরবদের নিকট অতি প্রিয় ও মূল্যবান সম্পদ হিসেবে বিবেচিত। চেয়েও . কল্যাণকর। (বুখারী, মুসলিম)
١٧٦ - عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ فَتَّى مِنْ أَسْلَمَ قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أُرِيدُ الْغَزْوَ وَلَيْسَ مَعِى مَا أَتَجَهْرُ بِهِ؟ قَالَ اثْتِ فُلاَنَّا فَإِنَّهُ قَدْ كَانَ تَجَهَّزَ فَمَرِضَ فَآتَاهُ فَقَالَ إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقْرِئُكَ السَّلَامَ وَيَقُولُ أَعْطِنِي الذي تجهزت به فَقَالَ يَا فُلانَةُ أعطيه الذي تَجَهَزْتُ به وَلَا تَحْبسى مِنْهُ شَيْئًا قو الله لا تَحْبسِينَ مِنْهُ شَيْئًا فَيُبَارَكَ لَنَا فِيهِ - رواه مسلم
১৭৬। আনাস (রাঃ) থেকে বর্ণিত। আসলাম গোত্রের জনৈক যুবক বলল, ইয়া রাসূলাল্লাহ! আমি জিহাদ করতে চাই, কিন্তু প্রস্তুতি নেবার মত আমার কোন সম্পদ নেই। তিনি বলেনঃ তুমি অমুক লোকের নিকট যাও। সে যুদ্ধের প্রস্তুতি নিয়ে অসুস্থ হয়ে পড়েছে।
যুবকটি তার কাছে গিয়ে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে সালাম দিয়েছেন এবং বলছেন যে, তুমি যা কিছু সরঞ্জাম প্রস্তুত করেছ তা আমাকে দিয়ে দাও। সে ব্যক্তি বলল, হে অমুক (মহিলা)! একে আমার সব কিছু সরঞ্জাম দিয়ে দাও এবং কিছুই রেখে দিও না। আল্লাহ্ শপথ! তোমরা তার কিছুই রেখে না দিলে এতে আল্লাহ আমাদের জন্য বরকত দেবেন। (মুসলিম)
#মুহাম্মদের_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #ইবনে_মাজাহ #হাদীস_বিশ্ব_নবীর_বাণী #সুনানে_ইবনে_মাজাহ #রিয়াদুস_সালেহীন