মহান আল্লাহ তা’আলা বলেনঃ
قَالَ اللهُ تَعَالَى : أَتَأْمُرُونَ النَّاسَ بِالْبِرِّ وَتَنْسَوْنَ أَنْفُسَكُمْ وَأَنْتُمْ تَتْلُونَ الْكِتَابَ أَفَلا تَعْقِلُونَ .
“তোমরা জনগণকে ন্যায়ের পথ অবলম্বন করতে বল, কিন্তু নিজেদের কথা ভুলে যাও? অথচ তোমরা কিতাব অধ্যয়ন কর, তোমরা কি তোমাদের বুদ্ধিকে কোন কাজেই লাগা ও না?” (সূরা আল-বাকারা : ৪৪)
وقَالَ تَعَالَى : يأيُّهَا الَّذِينَ آمَنُوا لِمَ تَقُولُونَ مَا لا تَفْعَلُونَ . كَبُرَ مَقْتًا عِنْدَ الله أنْ تَقُولُوا مَا لَا تَفْعَلُونَ .
“হে ঈমানদারগণ! তোমরা কেন এমন কথা বল যা নিজেরা কর না? তোমাদের এমন কথা বলা যা তোমরা কর না, আল্লাহ্র কাছে অত্যন্ত আপত্তিকর বিষয়।”(সূরা আস-সাফঃ ২,৩)
وَقَالَ تَعَالَى إِخْبَاراً عَنْ شُعَيْبِ عَلَيْهِ السَّلامِ وَمَا أُرِيدُ أَنْ أَخَالِقَكُمْ إِلَى مَا
আল্লাহ তা'আলা শু'আইব আলাইহি ওয়াসাল্লামের প্রসংগে বলেনঃ
“আমি (শুআইব কিছুতেই চাই না যে, আমি তোমাদেরকে যা থেকে বিরত রাখতে চেষ্টা করি, তা আমি নিজে করি। আমি তো যথাসাধ্য সংশোধন করতে চাই।” (সূরা হূদঃ ৮৮
۱۹۸ - عَنْ أَبِي زَيْد أَسَامَةَ بْن زَيْدِ بْن حَارَثَةَ رَضيَ اللهُ عَنْهُمَا قَالَ سَمِعْتُ رَسُولَ الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ يُؤْتَى بِالرَّجُلِ يَوْمَ الْقِيَامَةِ فَيُلْقَى فِي النَّارِ فَتَنطَلِقُ اقْتَابُ بَطْنِهِ فَيَدُورُ بِهَا كَمَا يَدُورُ الْحِمَارُ فِي الرِّحَا فَيَجْتَمِعُ إِلَيْهِ أهْلُ النَّارِ فَيَقُولُونَ يَا فُلاَنُ مَا لَكَ ؟ الم تَكُ تَأْمُرُ بِالْمَعْرُوفِ وَتَنْهَى عَن الْمُنْكَرِ ؟ فَيَقُولُ بَلَى كُنتُ أَمُرُ بِالْمَعْرُوفِ وَلَا أَتِيْهِ وَأَنْهَى عَنِ الْمُنْكَرِ وَأَتِيهِ متفق عليه قَوْلُهُ تَنْدَلِقُ هُوَ بِالدَّالِ الْمُهْمَلَة وَمَعْنَاهُ تَخْرُجُ وَالْأَقْتَابُ الْأَمْعَاءُ واحدها قتب.
১৯৮। উসামা ইবনে যায়িদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ কিয়ামাতের দিন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে।
অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, ফলে তার নাড়ি-ভুঁড়ি বেরিয়ে আসবে। সে এটা নিয়ে এমনভাবে চক্কর দিতে থাকবে যেভাবে গাধা চক্রের মধ্যে ঘুরে থাকে। জাহান্নামীরা তার চারপাশে সমবেত হয়ে জিজ্ঞেস করবে, হে অমুক! তোমার এ অবস্থা কেন? তুমি কি সৎ কাজের নির্দেশ দিতে না এবং অসৎ কাজ থেকে বিরত রাখতে না? সে বলবে, হাঁ আমি সৎ কাজের নির্দেশ দিতাম, কিন্তু নিজে তা করতাম না। আমি অন্যদেরকে খারাপ কাজ থেকে বিরত থাকতে বলতাম, কিন্তু আমি নিজেই তা করতাম।
হাদীসটি ইমাম বুখারী ও ইমাম মুসলিম বর্ণনা করেছেন।
