#রিয়াদুস_সালেহীন প্রথম খণ্ড অনুচ্ছেদঃ ১৮, বিদ'আত (দীনের মধ্যে নতুন নতুন বিষয়ের উদ্ভাবন ও প্রচলন) নিষিদ্ধ।

Muhammads words
0

.قَالَ اللهُ تَعَالَى : فَمَا ذَا بَعْدَ الْحَقِّ إِلا الضَّلال.


মহান আল্লাহ বলেন:

وَقَالَ تَعَالَى : مَا فَرَّطْنَا في الكتاب مِنْ شَيْ.

১। “হক কথার পর আর সবই ভ্রান্তি।” (সূরা ইউনুস: ২২)


২। “আমি এ কিতাবে কোন কিছু বাদ দিইনি।” (সূরা আল আন'আমঃ ৮)

وَقَالَ تَعَالَى : فَإِنْ تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ

৩। “যদি তোমরা কোন ব্যাপারে পরস্পর মতবিরোধ কর তবে তা আল্লাহ ও রাসূলের দিকে রুজু কর” (সূরা আন্ নিসা: ৫৯) অর্থাৎ কিতাব ও সুন্নাতের দিকে ।


وَقَالَ تَعَالَى : وإِن هذا صراطى مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السَّبُلَ فَتَفَرقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ

৪। “আর আমার এই রাস্তা সরল ও মজবুত। কাজেই তোমরা এই রাস্তায়ই চল। এছাড়া অন্য সব রাস্তায় চলো না, তা তোমাদেরকে তাঁর রাস্তা থেকে বিচ্ছিন্ন করে দেবে।” (সূরা আল আন'আমঃ ১৫৩)

وَقَالَ تَعَالَى : قُلْ إِنْ كُنتُمْ تُحِبُّونَ اللهَ فَاتَّبِعُونِي يُحْيِيكُمُ اللهُ وَيَغْفِرُ لَكُمْ ذُنُوبَكُم

৫। “তুমি বলে দাও: তোমরা যদি আল্লাহকে ভালোবাস তবে আমার অনুসরণ কর। তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহসমূহ ক্ষমা করবেন।” (সূরা আলে ইমরান: ৩১)


এ অনুচ্ছেদের বিষয়বস্তুর সমর্থনে আরো বহু প্রসিদ্ধ আয়াত আছে।

١٦٩ - عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذا مَا لَيْسَ مِنْهُ فَهُوَ رَدُّ - متفق عليه وَفِي رِوَايَةٍ لِمُسْلِم مَنْ عَمِلَ عَمَلاً لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدُّ .


১৬৯। আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি আমাদের এই দীনের মধ্যে এমন নতুন কিছু প্রবর্তন করে, যা তার অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত। (বুখারী, মুসলিম)

সহীহ মুসলিমের অপর বর্ণনায় আছে: কোন ব্যক্তি আমাদের দীনের নির্দেশ বহির্ভূত কোন কাজ করলে তা প্রত্যাখ্যাত।


۱۷ - عَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خَطَبَ احْمَرَّتْ عَيْنَاهُ وَعَلَا صَوْتُهُ وَاشْتَدَّ غَضَبُهُ حَتَّى كَأَنَّهُ مُنْذِرُ جَيْشِ يَقُولُ صَبْحَكُمْ وَمَسَاكُمْ وَيَقُولُ بُعثتُ أنَا وَالسَّاعَةُ كَهَاتَيْنِ وَيَقْرِنُ بَيْنَ أَصْبَعَيْهِ السَّبَابَةِ والوسطى وَيَقُولُ أَمَّا بَعْدُ فَإِنْ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ وَخَيْرَ الْهَدَى هَدَى مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشَرِّ الْأمُورِ مُحْدَثَاتُهَا وَكُلِّ بِدْعَةٍ ضَلَالَةٌ ثُمَّ يَقُولُ أَنَا أولى بِكُلِّ مُؤْمِن مِنْ نَفْسِهِ مَنْ تَرَكَ مَالاً فَلِاهْلِهِ وَمَنْ تَرَكَ دَيْنًا أَوْ ضِيَاعًا فَإِلَى وَعَلَى - رواه مسلم .


১৭০। জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তৃতা দিতেন তখন তাঁর চোখ দু'টি লাল হয়ে যেত, তাঁর কণ্ঠস্বর বড় হয়ে যেত এবং তাঁর রাগ বৃদ্ধি পেত, যেন তিনি কোন সেনাবাহিনীকে সতর্ক করছেন। তিনি বলতেনঃ আল্লাহ তোমাদের সকাল-সন্ধ্যায় ভালো রাখুন। তিনি আরও বলতেন: আমাকে কিয়ামাতসহ এভাবে পাঠানো হয়েছে। এ কথা বলে তিনি তাঁর মধ্যমা ও তর্জনী আঙ্গুল মেশাতেন। তিনি আরও বলতেন: অতঃপর সবচেয়ে ভালো কথা হচ্ছে আল্লাহ্র কিতাব এবং সবচেয়ে ভালো পথ হচ্ছে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। (দীনের ব্যাপারে) নতুন বিষয়গুলো (অর্থাৎ নতুন বিষয় সৃষ্টি করা) সবচেয়ে খারাপ। এবং সব বিদ্‌আতই ভ্রান্তি। তারপর তিনি বলতেনঃ আমি প্রত্যেক মুমিনের জন্য তার নিজের চেয়ে উত্তম। যে ব্যক্তি কোন সম্পদ রেখে যায় তা তার পরিবারবর্গের জন্য। আর যে ব্যক্তি কোন ঋণ অথবা অসহায় সন্তান রেখে যায় তার দায়িত্ব আমারই উপর।” (মুসলিম)


এই প্রসংগে ইরবায ইবনে সারিয়া (রাঃ) একটি হাদীস বর্ণনা করেছেন। তাঁর হাদীসটি ইতিপূর্বে সুন্নাতের হিফাযত শীৰ্ষক অনুচ্ছেদে উদ্ধৃত হয়েছে (হাদীস নং ১৫৭)।

#রিয়াদুস_সালেহীন প্রথম খণ্ড অনুচ্ছেদঃ ১৮, বিদ'আত (দীনের মধ্যে নতুন নতুন বিষয়ের উদ্ভাবন ও প্রচলন) নিষিদ্ধ।

#মুহাম্মদের_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #ইবনে_মাজাহ  #হাদীস_বিশ্ব_নবীর_বাণী  #সুনানে_ইবনে_মাজাহ #রিয়াদুস_সালেহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/related/default