#রিয়াদুস_সালেহীন প্রথম খণ্ড অনুচ্ছেদঃ৯, আল্লাহ্র মহান সৃষ্টি, পার্থিব জীবনের অস্থায়িত্ব ও আখিরাতের অবস্থাদি এবং এতদুভয়ের যাবতীয় বিষয় সম্পর্কে চিন্তা-ভাবনা করা, নফসের ত্রুটির প্রতিকার এবং দীনের উপর অবিচল থাকার প্রতি আকৃষ্ট করার পন্থা।

Muhammads words
0

আল্লাহ হলেন একমাত্র স্রষ্টা এবং অবশিষ্ট সবই তাঁর সৃষ্টি। সৃষ্টি সম্পর্কে চিন্তা-গবেষণার দ্বারা স্রষ্টার পরিচয় লাভের সাথে সাথে তাঁর শ্রেষ্ঠত্ব ও অসীম ক্ষমতার প্রমাণ পাওয়া যায়। মানুষ এক বিস্ময়কর সৃষ্টি। একদিকে সে তাঁর বান্দা এবং অপরদিকে তাঁর প্রতিনিধি। স্রষ্টার সাথে মানুষের এই উভয়বিধ সম্পর্ক রয়েছে। এ সম্পর্ক সঠিকভাবে অনুধাবন করা ও বজায় রাখার মাধ্যমেই মানুষ তার দায়িত্ব ও কর্তব্য পালন করে দুনিয়া ও আখিরাতে সত্যিকার কল্যাণ ও উন্নতি এবং মুক্তি ও শাস্তি লাভ করতে পারে। কাজেই মানুষের স্বকীয় সত্তাসহ যাবতীয় সৃষ্টি সম্পর্কে চিন্তা ও গবেষণা করা অপরিহার্য। (অনুবাদক)


قَالَ اللهُ تَعَالَى : قُلْ إِنَّمَا أَعِظُكُمْ بِوَاحِدَةٍ أَنْ تَقُومُوا لِلَّهِ مَثْنَى وَفُرَادَى

মহান আল্লাহ বলেন :

(১) “বলে দাও ঃ আমি তোমাদের শুধু একটা নসীহত করছি। (তা এই যে) আল্লাহ্র জন্য তোমরা এককভাবে ও দুই দুইজন গভীরভাবে চিন্তা করতে প্রস্তুত হয়ে যাও।" (সূরা সাবা : ৪৬)

وَقَالَ تَعَالَى : إِنَّ فِي خَلْقِ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلاف الليل والنَّهَارِ لَآيَاتِ لأولي الألباب الذينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُونِهِم وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذا بَاطِلاً سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ.


(২) “আসমান ও যমীনের সৃষ্টিতে এবং রাত ও দিনের আবর্তনে বুদ্ধিমান লোকদের জন্য অসংখ্য নিদর্শন রয়েছে, যারা দাঁড়িয়ে, বসে ও শায়িত অবস্থায় আন্নাকে স্মরণ করে এবং আসমান-যমীনের সৃষ্টি সম্পর্কে চিন্তা করে। (অতঃপর বলে) হে আমাদের প্রভু! তুমি এসব বৃথা সৃষ্টি করনি। তুমি পবিত্র। অতএব তুমি আমাদের আগুনের আযাব থেকে বাঁচাও।” (সূরা আলে ইমরান : ১৯০, ১৯১)

وَقَالَ تَعَالَى : أَفَلا يَنْظُرُونَ إِلَى الْإِبِلِ كَيْفَ خُلِقَتْ وَإِلَى السَّمَاءِ كَيْفَ رُفِعَتْ وإِلَى الْجِبَالِ كَيْفَ نُصِبَتْ وَإِلَى الْأَرْضِ كَيْفَ سُطِحَتْ فَذَكَرَ إِنَّمَا أَنْتَ مُذكِر .


(৩) “তারা কি উটগুলো দেখে না যে, সেগুলো কিভাবে সৃষ্টি করা হয়েছে? আমানকে দেখে না কিভাবে তাকে উঁচু করা হয়েছে। পাহাড়গুলোকে দেখে না কিভাবে সেগুলোকে মজবুতভাবে দাঁড় করানো হয়েছে? আর যমীনকে দেখে না কিভাবে তা বিছিয়ে দেয়া হয়েছে? অতএব তুমি উপদেশ দিতে থাক। কেননা তুমি তো একজন উপদেশ দানকারী মাত্র।” (সূরা আল গাশিয়াহ ঃ ১৭-২১)

وَقَالَ تَعَالَى : أَفَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَيَنْظُرُوا ..... الْآيَةَ .


“তারা কি পৃথিবীর বুকে পরিভ্রমণ করে না আর দেখে না (পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছে?)” (সূরা ইউসুফ : ১০৯)

এই অধ্যায়ে আরো অসংখ্য আয়াত রয়েছে।

وَمِنَ الأحاديث التحديث السَّابِقُ الْكَيْسُ مَنْ دانَ نَفْسَهُ .


আর ইতিপূর্বে উল্লেখিত ৬৬ নম্বর হাদীসটি “বুদ্ধিমান হচ্ছে সেই ব্যক্তি, যে আত্মপর্যালোচনা করে...” এই অধ্যায়ের উপযোগী ।

#রিয়াদুস_সালেহীন প্রথম খণ্ড অনুচ্ছেদঃ৯, আল্লাহ্র মহান সৃষ্টি, পার্থিব জীবনের অস্থায়িত্ব ও আখিরাতের অবস্থাদি এবং এতদুভয়ের যাবতীয় বিষয় সম্পর্কে চিন্তা-ভাবনা করা, নফসের ত্রুটির প্রতিকার এবং দীনের উপর অবিচল থাকার প্রতি আকৃষ্ট করার পন্থা।

#মুহাম্মদের_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #ইবনে_মাজাহ  #হাদীস_বিশ্ব_নবীর_বাণী  #সুনানে_ইবনে_মাজাহ #রিয়াদুস_সালেহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/related/default