#রিয়াদুস_সালেহীন প্রথম খণ্ড অনুচ্ছেদঃ৮, ইস্তিকামাত বা অবিচল নিষ্ঠা।

Muhammads words
0

 قَالَ اللهُ تَعَالَى : فَاسْتَقِمْ كَمَا أُمِرْتَ .

ইসতিকামাত শব্দটির অর্থ প্রধানত দৃঢ়তা ও সরলতা। মুমিনকে আল্লাহ্র পথে চলতে গিয়ে আপোষহীনভাবে সব বাধাবিপত্তির মুকাবিলা করে অগ্রসর হওয়ার জন্য বিশ্বাস, চিন্তা, কাজ ও চরিত্রে অটল, অনড় ও দৃঢ় থাকতে হয় এবং আঁকাবাঁকা চিন্তা ও পথ ত্যাগ করে সর্বদা সরলভাবে এ পথে চলতে হয়। ইসলামের পরিভাষায় এরূপ দৃঢ়তা ও সরলতার নাম ইসতিকামাত। (অনুবাদক)

মহান আল্লাহ বলেন:

(৩) “তোমাকে যেমন হুকুম করা হয়েছে তেমনই (দীনের পথে) অবিচল থাক।” (সূরা হূদঃ ১১২)


وَقَالَ تَعَالَى : إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَنْ لا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَابْشِرُوا بِالْجَنَّة التي كُنتُمْ تُوعَدُونَ نَحْنُ أَوْلِيَاؤُكُم فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ وَلَكُمْ فِيْهَا مَا تَشتَهِي أَنْفُسُكُمْ وَلَكُمْ فِيْهَا مَا تَدْعُونَ

(২) “যারা (আন্তরিকভাবে) বলে, আল্লাহ আমাদের রব এবং তারা এ কথার উপর অটল থাকে, তাদের নিকট ফেরেশতা নাযিল হয়ে বলতে থাকে, ভয় করো না, দুশ্চিন্তাও করো না, আর সেই জান্নাতের সুখবর গ্রহণ কর, যার ওয়াদা তোমাদের নিকট করা হয়েছে। আমরা এই দুনিয়ার জীবনেও তোমাদের বন্ধু, আর আখিরাতেও। সেখানে (জান্নাতে) তোমাদের মন যা আকাঙ্ক্ষা করবে এবং যা কিছু চাইবে তা সবই পাবে। এসব সেই আল্লাহ্র তরফ থেকে মেহমানদারি হিসেবে পাবে যিনি অত্যস্ত ক্ষমাশীল ও দয়াবান।” (সূরা হা-মীমুস-সাজদাহ্ঃ ৩০, ৩১, ৩২)


وَقَالَ تَعَالَى : إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللهُ ثُمَّ اسْتَقَامُوا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ أولئكَ أَصْحَابُ الْجَنَّة خَالدين فيهَا جَزَاء بِمَا كَانُوا يَعْمَلُونَ .

(৩) “যারা (আন্তরিকভাবে) বলে, আল্লাহ আমাদের রব এবং তারা এ কথার উপর অটল থাকে, তাদের কোন ভয়ও নেই, তারা দুশ্চিন্তাও করবে না। তারা দুনিয়ায় যে কাজ করেছিল তার প্রতিদানস্বরূপ জান্নাতবাসী হয়ে চিরকাল সেখানে থাকবে।” (সূরা আল আহ্কাফ: ১৩, ১৪)


٨٥ عَنْ أَبِي عَمْرٍو وَقِيْلَ أَبِي عَمْرَةَ سُفْيَانَ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قُلْتُ يَا رَسُولَ الله قُل لى فى الاسلام قَوْلاً لا أسْأَلُ عَنْهُ أَحَدًا غَيْرَكَ قَالَ قُلْ آمنت بالله ثُمَّ اسْتَقم رواه مسلم .

৮৫। সুফিয়ান ইবনে আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আপনি আমাকে ইসলামের ব্যাপারে এমন কথা বলে দিন যাতে আপনি ছাড়া অন্য কাউকে আর সে বিষয়ে জিজ্ঞাসা করতে না হয়। তিনি বলেন: বল, “আমি আল্লাহ্র প্রতি ঈমান এনেছি”, তারপর এর উপর অবিচল থাক। (মুসলিম)


٨٦ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَارِبُوا وَسَدِدُوا وَاعْلَمُوا أَنَّهُ لَنْ يَنجُوَ أَحَدٌ مِنْكُمْ بِعَمَلِهِ قَالُوا وَلَا أَنْتَ يَا رَسُولَ الله؟ قَالَ وَلا أَنَا إِلا أَن يَتَغَمَّدَنِيَ اللهُ بِرَحْمَةٍ مِنْهُ وَفَضْل - رواه مسلم . والْمُقَارَبَةُ القَصْدُ الذي لا عُلُوّ فيه ولا تَقْصِيرَ والسَّدَادُ الْاسْتَقَامَةُ وَالْاصَابَةُ وَيَتَغَمْدُنِي يُلْبِسُنِي وَيَسْتُرُنِي. قَالَ الْعُلَمَاءُ مَعْنَى الْاِسْتِقَامَةِ لُزُوْمُ طَاعَةِ اللهِ تَعَالَى قَالُوا وَهِيَ مِنْ جَوَامِعِ الكَلِم وَهِيَ نِظَامُ الْأُمُورِ وَبِاللَّهِ التَّوْفِيقِ.

৮৬। আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা (দীনের ব্যাপারে) ভারসাম্য বজায় রাখ এবং এর উপর মজবুতভাবে স্থির থাক। আর জেনে রাখ! তোমাদের কেউ তার আমলের সাহায্যে মুক্তি পাবে না। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ! আপনিও কি? তিনি বলেন: আমিও পাব না, তবে যদি আল্লাহ আমাকে তাঁর রহমত ও অনুগ্রহের মধ্যে নিয়ে নেন। (মুসলিম)

ইস্তিকামাত বা অবিচল নিষ্ঠা।
#মুহাম্মদের_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #ইবনে_মাজাহ  #হাদীস_বিশ্ব_নবীর_বাণী  #সুনানে_ইবনে_মাজাহ #রিয়াদুস_সালেহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/related/default