মহান আল্লাহ বলেন
قَالَ اللهُ تَعَالَى : وَمِنْ آيَاتِهِ مَنَامُكُمْ بِاللَّيْلِ وَالنَّهَارِ.
“আর তাঁর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত হচ্ছে তোমাদের দিনের ও রাতের ঘুম।” (আর-রম : ২৩
۸۳۸ - وَعَنْ أَبِى هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ سَمِعْتُ رَسُولَ الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَمْ يَبْقَ مِنَ النُّبُوَّةِ إِلا الْمُبَشِرَاتُ قَالُوا وَمَا الْمُبَشِرَاتُ قَالَ الرُّؤْيَا الصَّالِحَةُ - رواه البخاري.
৮৩৮। আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ নবুওয়াতের কিছুই অবশিষ্ট নেই সুসংবাদসমূহ ছাড়া। লোকেরা জিজ্ঞেস করল, সুসংবাদসমূহ কি? তিনি জবাব দিলেন: ভালো স্বপ্ন
ইমাম বুখারী হাদীসটি রিওয়ায়াত করেছেন ।
۸۳۹ - وَعَنْهُ أَنَّ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا اقْتَرَبَ الزِّمَانُ لَمْ تَكَدُ رُؤْيَا الْمُؤْمِنِ تَكْذِبُ وَرُؤُنَا الْمُؤْمِنِ جُزْءً مِنْ سِتَّةِ وَارْبَعِينَ جُزْءا مِنَ النُّبُوَّةِ - متفق عليه . وفي رواية أصْدَقُكُمْ رُؤْيَا أَصْدَقُكُمْ حَدِيثًا .
৮৩৯। আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: কিয়ামাত নিকটবর্তী হলে মুমিনের স্বপ্ন খুব কমই মিথ্যা হবে। মুমিনের স্বপ্ন হলো নবুওয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ। দুনিয়ায় নবুওয়াতই হচ্ছে জ্ঞানের একমাত্র নির্ভুল মাধ্যম। শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর জ্ঞানের এ মাধ্যম বন্ধ হয়ে গেছে। কিন্তু মুবাশশিরাত (সুসংবাদ) হিসেবে মুমিনের সত্য স্বপ্ন রয়ে গেছে। তার মাধ্যমে সঠিক জ্ঞানের সামান্যতম জানা যাবে। তবে এ সত্য স্বপ্ন যাচাই করার মানদণ্ড হচ্ছে আল কুরআন ও সুন্নাহ। অর্থাৎ মুমিনের স্বপ্ন আল কুরআন ও সুন্নাহ্য় বক্তব্য বিরোধী হলে তা সত্য বা ভালো স্বপ্ন হিসেবে গৃহীত হবে না।
ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদীসটি রিওয়ায়াত করেছেন। অন্য এক বর্ণনায় বলা হয়েছেঃ তোমাদের মধ্যে কথায় যে সবচেয়ে বেশি সত্যবাদী তার স্বপ্নও সবচেয়ে বেশি সত্য হবে।
٨٤٠ - وَعَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ رَأَنِي فِي الْمَنَامِ فَسَيَرَانِي فِي الْيَقظَةِ أَوْ كَأَنَّمَا رَأنى فى اليقظة لا يَتَمَثلُ الشَّيْطَانُ .متفق عليه.
৮৪০। আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি স্বপ্নের মধ্যে আমাকে দেখল, সে শীঘ্রই জাগ্রত অবস্থায় আমাকে দেখবে অথবা সে যেন জাগ্রত অবস্থায় আমাকে দেখলো। শয়তান আমার স্বরূপ ধারণ করতে পারে না। অবশ্যি এজন্য স্বপ্ন স্রষ্টার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক অবয়ব, চেহারা-সুরাত ও সীরাত সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। অন্যথায় শয়তান নিজেকে রাসূল বলে ঘোষণা করলে সে যে রাসূল নয় তা চেনার কি উপায় থাকবে? শয়তান রাসূলের সুন্নাত বা চেহারা ধারণ করতে পারবে না, কিন্তু অন্যের চেহারা ধারণ করে নিজেকে রাসূল বলে পরিচয় দিতে পারবে না, এ কথা এখানে বলা হয়নি। (বুখারী, মুসলিম)
٨٤١ - وَعَنْ أَبِي سَعِيدِ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ سَمِعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إذا رأى أحَدُكُمْ رُؤْيَا يُحِبُّهَا فَانَّمَا هِيَ مِنَ اللهِ تَعَالَى فَلْيَحْمَدِ الله عَلَيْهَا وَلْيُحَدِتْ بِهَا وَفِي رِوَايَةٍ فَلا يُحَدِّثُ بِهَا إِلَّا مَنْ يُحِبُّ وَإِذَا رَأَى غَيْرَ ذلِكَ مِمَّا يَكْرَهُ فَإِنَّمَا هِىَ مِنَ الشَّيْطَانِ فَلْيَسْتَعِذْ مِنْ شَرِّهَا وَلا يَذْكُرُهَا لِأَحَدٍ فَإِنَّهَا لا تَضُرُّهُ- متفق عليه.
৮৪১। আবু সাঈদ আল খুদরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেনঃ তোমাদের কেউ তার পছন্দনীয় স্বপ্ন দেখলে সেটা হয় আল্লাহ্র পক্ষ থেকে। তার জন্য আল্লাহ্র প্রশংসা করা এবং (বন্ধুদের) কাছে তা বিবৃত করা উচিত। অন্য এক বর্ণনায় বলা হয়েছেঃ তখন সে যাকে ভালোবাসে তাকে ছাড়া আর কাউকে সেটা না বলা উচিত। আর সে যদি অপছন্দনীয় স্বপ্ন দেখে তাহলে এটা হয় শয়তানের পক্ষ থেকে। তার ক্ষতি থেকে আল্লাহ্র কাছে আশ্রয় চাওয়া এবং কারো কাছে তা বর্ণনা না করা উচিত। তাহলে এ স্বপ্ন তার কোন ক্ষতি করতে পারবে না।
ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।
٨٤٢ - وَعَنْ أبِي قَتَادَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الرؤْيَا الصَّالِحَةُ وَفِي رِوَايَةِ الرُّؤْيَا الْحَسَنَةُ مِنَ اللَّهِ وَالْحُلْمُ مِنَ الشَّيْطَانِ فَمَنْ رأى شَيْئًا يُكْرَهُهُ فَلْيَنْقُتُ عَنْ شمَاله ثَلاثًا وَلَيَتَعَوَّذُ مِنَ الشَّيْطَانِ فَإِنَّهَا لا
৮৪২। আবু কাতাদা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সৎ স্বপ্ন এবং অন্য রিওয়ায়াত অনুযায়ী ভালো স্বপ্ন আল্লাহ্ পক্ষ থেকে হয় এবং খারাপ স্বপ্ন হয় শয়তানের পক্ষ থেকে। কাজেই কোন ব্যক্তি অপছন্দনীয় স্বপ্ন দেখলে সে; যেন তার বাঁ দিকে তিনবার থুথু নিক্ষেপ করে এবং শয়তানের (ক্ষতি) থেকে আল্লাহ্র কাছে আশ্রয় চায়। তাহলে এ স্বপ্ন তার কোন ক্ষতি করতে পারবে না।
ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসে বর্ণিত ‘আন-নাফাসু' শব্দটির অর্থ এমন হালকা বা সূক্ষ্ম ফুৎকার যাতে সামান্য থুথুও নির্গত হয় না ৷
٨٤٣ وَعَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إذا رأى أحَدُكُمُ الرُّؤْيَا يَكْرَهُهَا فَلْيَبْصُقُ عَنْ يَسَارِهِ ثَلاثاً وَلْيَسْتَعِذْ بالله .الشيطان ثَلاثاً وَلَيَتَحَولَ عَنْ جَنْبه الذي كَانَ عَلَيْه - رواه مسلم.
৮৪৩। জাবির (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: তোমাদের কেউ অপছন্দনীয় স্বপ্ন দেখলে সে যেন তার বাঁ দিকে তিনবার থুথু ফেলে, তিনবার শয়তান থেকে আল্লাহ্র কাছে আশ্রয় চায় এবং সে যে কাতে শুয়েছিল তার পরিবর্তন করে।
ইমাম মুসলিম এ হাদীসটি বর্ণনা করেছেন।
٨٤٤ - وَعَنْ أَبِي الْأَسْقَعِ وَائِلَةَ بْنِ الْأَسْقَعِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنْ مِنْ أَعْظَمِ الْفِرَى أنْ يُدْعِيَ الرَّجُلُ إِلَى غَيْرِ أَبِيهِ أَوْ يُرَى عَيْنَهُ مَا لَمْ تَرَ أَوْ يَقُولَ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا لَمْ يَقُل رواه البخاري.
৮৪৪। আবুল আসকা' ওয়াসিলা ইবনুল আসকা— (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: সবচেয়ে জঘন্য মিথ্যাচার হচ্ছে অন্য ব্যক্তিকে নিজের বাপ বলে দাবি করা অথবা তার চোখকে এমন জিনিস দেখানো যা সে দেখেনি (অর্থাৎ মিথ্যা স্বপ্ন বর্ণনা করা) অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এমন কথা বলা যা তিনি বলেননি।
ইমাম বুখারী হাদীসটি রিওয়ায়াত করেছেন।
#মুহাম্মদের_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #ইবনে_মাজাহ #হাদীস_বিশ্ব_নবীর_বাণী #সুনানে_ইবনে_মাজাহ #রিয়াদুস_সালেহীন