#রিয়াদুস_সালেহীন দ্বিতীয় খণ্ড অনুচ্ছেদঃ৭৩ সচ্চরিত্র সম্পর্কে।

Muhammads words
0

 #রিয়াদুস_সালেহীন দ্বিতীয় খণ্ড অনুচ্ছেদঃ৭৩ সচ্চরিত্র সম্পর্কে।

মহান আল্লাহ বলেন:

قَالَ اللهُ تَعَالَى : وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ

“নিশ্চয়ই (হে মুহাম্মাদ) তুমি মহান চরিত্রে অধিষ্ঠিত আছ।” (সূরা আল কালাম : ৪)

وَقَالَ تَعَالَى : والْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ.


“তারা ক্রোধ সংবরণকারী এবং লোকদের প্রতি ক্ষমাশীল।” (সূরা আলে ইমরান : ১৩৪)

٦٢١ - وَعَنْ أَنَس رَضِيَ اللهُ عَنْهُ قَالَ كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أحْسَنَ النَّاسِ خُلُقًا - متفق عليه


৬২১। আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবজাতির মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী। (বুখারী, মুসলিম)

٦٢٢ - وَعَنْهُ قَالَ مَا مَسَسْتُ دِيبَاجًا وَلا حَرِيرًا الْيَنَ مِنْ كَفِّ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلا شَمَمْتُ رَائِحَةُ قَط أطْيَبَ مِنْ رَائِحَةِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَقَدْ خَدَمْتُ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشْرَ سِنِينَ فَمَا قَالَ لى قط أفٍ وَلَا قَالَ لِشَيْءٍ فَعَلْتُهُ لِمَا فَعَلْتَهُ وَلَا لِشَيْ لَمْ أَفْعَلَهُ أَلَا فَعَلْتَ كَذَا -متفق عليه.


৬২২। আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তালুর চাইতে অধিক নরম ও মোলায়েম কোন পশমী ও রেশমী কাপড় স্পর্শ করিনি। কোন সুগন্ধিও আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের (শরীরের) সুগন্ধির চাইতে অধিকতর সুগন্ধিময় পাইনি। আমি দীর্ঘ দশ বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছি। কিন্তু তিনি কখনো আমার প্রতি উহ্ শব্দও উচ্চারণ করেননি। আমার কোন কৃতকর্মের জন্য তিনি কখনো বলেননি যে, কেন তুমি এটা করলে এবং কোন কর্তব্যকর্ম না করার জন্যও বলেননি, কেন তুমি এটা করলে না। (বুখারী, মুসলিম)

٦٢٣ - وَعَنِ الصَّعَبِ بْنِ جَنَّامَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ أَهْدَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِمَارًا وَحَشِيَّا فَرَدَّهُ عَلَى فَلَمَّا رَأَى مَا فِي وَجْهِي قَالَ إِنَّا لَمْ نَردُهُ عَلَيْكَ الأَ لَأَنَّ حُرُمٌ - متفق عليه .


৬২৩। সা'ব ইবনে জাস্সামা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একটি জংলি গাধা হাদিয়াস্বরূপ দিলাম। তিনি সেটি আমাকে ফেরত দিলেন। তিনি আমার চেহারায় মলিনতার ছাপ লক্ষ্য করে বলেন : আমরা ইহরাম অবস্থায় রয়েছি বলেই গাধাটি ফেরত দিয়েছি। (বুখারী, মুসলিম)

٦٢٤ - وَعَنِ النَّواسِ بْنِ سَمْعَانَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ سَأَلْتُ رَسُولَ الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْبِرِّ وَالْإِثْمِ فَقَالَ الْبِرُّ حُسْنُ الْخُلُقِ وَالْإِثْمُ مَا حَاكَ فِي نفسك وكرهت أنْ يَطلع عَليه النَّاسُ - رواه مسلم .


৬২৪। নাওয়াস ইবনে সাম'আন (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুণ্য ও পাপ সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বলেন: পুণ্য হচ্ছে উত্তম চরিত্র এবং গুনাহ হচ্ছে, যা তোমার অন্তরে সন্দেহের উদ্রেক করে এবং লোকে তা জেনে ফেলুক এটা তুমি অপছন্দ কর। (মুসলিম)

٦٢٥ - وَعَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ لَمْ يَكُنْ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاحِشَاً وَلَا مُتَفَحِشًا وَكَانَ يَقُولُ إِنْ مِنْ خِيَارِكُمْ أَحْسَنُكُمْ أَخْلَاقًا متفق عليه


৬২৫। আবদুল্লাহ ইবনে ‘আমর ইবনুল আস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃতিগতভাবে অশ্লীলতা পছন্দ করতেন না এবং ভিনি অশ্লীলভাষীও ছিলেন না। তিনি বলতেন : তোমাদের মধ্যে উৎকৃষ্ট লোক তারাই, যাদের চরিত্র সর্বোৎকৃষ্ট। (বুখারী, মুসলিম)

٦٢٦ - وَعَنْ أَبِي الدَّرْدَاءِ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا مِنْ شَيْءٍ أَثْقَلُ فِى مِيزَانِ الْمُؤْمِنِ يَوْمَ الْقِيَامَةِ مِنْ حُسْنِ الْخَلْقِ وَإِنَّ اللهَ يُبْغِضُ الْفَاحِشَ الْبَذِى - رواه الترمذي وقال حديث حسن صحيح


৬২৬। আবুদ্ দারদা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কিয়ামাতের দিন মুমিন বান্দার আমলনামায় সচ্চরিত্রের চাইতে অধিকতর ভারি আর কোন আমলই হবে না । বস্তুত আল্লাহ অশ্লীলভাষী ও নিরর্থক বাক্য ব্যয়কারী বাচালকে ঘৃণা করেন ।

ইমাম তিরমিযী এটি বর্ণনা করেছেন এবং বলেছেন, হাদীসটি হাসান ও সহীহ।

٦٢٧ - وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ سُئِلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَكْثَرِ مَا يُدْخِلُ النَّاسَ الْجَنَّةَ قَالَ تَقْوَى اللَّهِ وَحُسْنُ الخُلْقِ وَسُئِلَ عَنْ اكْثَرِ مَا يُدْخِلُ النَّاسَ النَّارَ فَقَالَ الْقَمُ وَالْفَرْجُ- رواه الترمذي وقال حديث حسن صحيح.


৬২৭। আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হল, কোন্ জিনিস লোকদেরকে অধিক হারে জান্নাতে প্রবেশ করাবে? তিনি বলেন : তাকওয়া বা আল্লাহভীতি ও সচ্চরিত্র। তাঁকে আরো জিজ্ঞেস করা হল, কোন্ জিনিস লোকদেরকে অধিক হারে জাহান্নামে প্রবেশ করাবে? তিনি বলেনঃ মুখ ও লজ্জাস্থান ।

ইমাম তিরমিযী এটি বর্ণনা করেছেন এবং বলেছেন, হাদীসটি হাসান ও সহীহ।

٦٢٨ - وَعَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكْمَلُ الْمُؤْمِنِينَ إِيْمَانًا احْسَنُهُمْ خُلُقًا وَخِيَارُكُمْ خِيَارُكُمْ لِنِسَائِهِمْ - رواه الترمذي وقال حديث حسن صحيح.


৬২৮। আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ঈমানের দিক থেকে সর্বাধিক কামিল মুমিন সেই ব্যক্তি যার চরিত্র সর্বোৎকৃষ্ট। তোমাদের মধ্যে সর্বোত্তম লোক তারা, যারা তাদের স্ত্রীদের সাথে সর্বোত্তম আচরণকারী ।

ইমাম তিরমিযী এটি বর্ণনা করেছেন । তিনি বলেছেন, হাদীসটি হাসান ও সহীহ ।

٦٢٩ - وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ الْمُؤْمِنَ لَيُدْرِكُ بِحُسْنِ خُلْقِهِ دَرَجَةَ الصَّائِمِ الْقَائِمِ رواه ابو داود .


৬২৯। আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি : মুমিন ব্যক্তি অবশ্যই তার সুন্দর স্বভাব ও সচ্চরিত্র দ্বারা দিনে রোযা পালনকারী ও রাত জেগে ইবাদাতকারীর মর্যাদা হাসিল করতে পারে।

٦٣٠ - وعَنْ أبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَا زَعِيمَ بِبَيْتِ فِى رَبَضِ الْجَنَّةِ لِمَنْ تَرَكَ الْمِرَاءَ وَإِنْ كَانَ مُحِقًا وببيت فِي وَسَطِ الْجَنَّةِ لِمَنْ تَرَكَ الْكَذِبَ وَإِنْ كَانَ مِازِحًا وَبِبَيْتِ فِي أَعْلَى الجنَّة لِمَنْ حَسُنَ خُلُقَهُ - حديث صحيح رواه أبو داود بإسناد صحيح .


৬৩০। আবু উমামা আল-বাহিলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : আমি এমন লোকের জন্য জান্নাতের পার্শ্ববর্তী এক ঘরের যামিন যে প্রদর্শনী ও প্রসিদ্ধি লাভ পরিত্যাগ করে, যদিও সে তার হকদার। আমি এমন লোকের জন্য জান্নাতের মধ্যস্থলে অবস্থিত ঘরের যামিন যে ঠাট্টাচ্ছলেও মিথ্যা ও মিথ্যাচারকে পরিহার করে। আমি জান্নাতের শীর্ষস্থানে অবস্থিত একটি ঘরের যামিন এমন লোকের জন্য যে তার চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করেছে।

এ হাদীসটি সহীহ । ইমাম আৰু দাউদ এটিকে সহীহ সনদে রিওয়ায়াত করেছেন ।

٦٣١ - وَعَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ من أحبكُمْ إِلَى وَأَقْرَيكُمْ مِنّى مَجْلِسًا يُوْمَ الْقِيَامَةِ أَحَاسِنُكُمْ أَخْلَاقًا وَأَنْ أبْغَضَكُمْ إِلَى وَابْعَدكُمْ مِنّي يَوْمَ الْقِيَامَةِ الشَّرْثَارُوْنَ وَالْمُتَشَدِقُونَ وَالْمُتَفَيْهِقُونَ قَالُوا يَا رَسُولَ اللهِ قَدْ عَلِمْنَا الشِّرْتَارُونَ وَالْمُتَشَدِقُونَ فَمَا الْمُتَفَيْهِقُونَ قَالَ المُتَكَبِّرُونَ - رواه الترمذي وقال حديث حسن


৬৩১। জাবির (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : কিয়ামাতের দিন তোমাদের মধ্য থেকে আমার নিকট সবচেয়ে প্রিয় ও সবচেয়ে নিকটে উপবিষ্ট হবে সেই ব্যক্তি, যার চরিত্র সবচেয়ে ভালো। কিয়ামাতের দিন তোমাদের মধ্য থেকে আমার নিকট সবচেয়ে ঘৃণ্য ও আমার থেকে সবচেয়ে দূরবর্তী হবে সেইসব লোক যারা কথাবার্তায় কৃত্রিমতার আশ্রয় নেয়, কথার মাধ্যমে অহংকার প্রকাশ করে এবং যারা মুতাফাইহিকূন। সাহাবীগণ বলেন, হে আল্লাহ্র রাসূল! কৃত্রিমভাবে বাক্যালাপকারী ও কথার মাধ্যমে অহংকার প্রকাশকারীর অর্থ তো বুঝলাম, কিন্তু ‘মুতাফাইহিকূন' কারা? তিনি বলেন : অহংকারী ব্যক্তিরা ।

ইমাম তিরমিযী এ হাদীসটি রিওয়ায়াত করেছেন। তিনি বলেছেন, এটি হাসান হাদীস । আস- সারসারু বলতে ঐ লোককে বুঝায়, যে অত্যধিক কৃত্রিমভাবে কথাবার্তা বলে থাকে । আল্‌-মুতাশাদ্দিক ঐ লোককে বলে যে নিজের কথার দ্বারা অন্যের উপর নিজের প্রাধান্য ও বড়াই প্রকাশ করে এবং কথাবার্তা বলার সময় নিজের কথার বিশুদ্ধতা ও শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করে থাকে । ফাইহাকু শব্দটি ‘ফাকুন’ ধাতু থেকে নির্গত। এর অর্থ মুখ ভর্তি করা বা পূর্ণ করা। কাজেই ‘আল-মুতাফাইহিক' বলতে ঐ লোককে বুঝায় যে মুখ ভর্তি করে কথা বলে এবং তাতে বাড়াবাড়ি করে, চিবিয়ে চিবিয়ে কথা বলে এবং নিজের অহংকার ও আভিজাত্যের বহিঃপ্রকাশের উদ্দেশ্যে লম্বা কথা বলে ।

ইমাম তিরমিযী (রাঃ) আবদুল্লাহ ইবনুল মুবারক (রাঃ) থেকে সচ্চরিত্রের ব্যাখ্যা নকল করেছেন। তাতে তিনি বলেন, সচ্চরিত্র হল, হাসি-খুশি মুখ, সত্য-ন্যায়কে অবলম্বন করা এবং অন্যকে কোনরূপ কষ্ট দেয়া থেকে বেঁচে থাকা ইত্যাদি।

#মুহাম্মদের_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #ইবনে_মাজাহ  #হাদীস_বিশ্ব_নবীর_বাণী  #সুনানে_ইবনে_মাজাহ #রিয়াদুস_সালেহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/related/default