#রিয়াদুস_সালেহীন দ্বিতীয় খণ্ড অনুচ্ছেদঃ৭১ মুসলিমদের সাথে বিনয় ও নম্রতাপূর্ণ ব্যবহার করা।

Muhammads words
0

 قَالَ اللهُ تَعَالَى : واخْفِضْ جَنَاحَكَ لِمَنِ اتَّبَعَكَ مِنَ الْمُؤْمِنِينَ.

মহান আল্লাহ বলেন:

“যারা তোমার অনুসরণ করে, সেই সব মুমিনদের প্রতি সদয় হও।” (সূরা আশ শুআরা : ২১৫)

وَقَالَ تَعَالَى : يَايُّهَا الَّذِينَ آمَنُوا مَنْ يُرتَدَّ مِنْكُمْ عَنْ دِينِهِ فَسَوْفَ يَأْتِي اللهُ بِقَوْمٍ يُحِبُّهُمْ وَيُحِبُّونَهُ أَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِينَ أَعِزَّةٍ عَلَى الْكَافِرِينَ.


“হে ঈমানদারগণ! তোমাদের মধ্যে কেউ তার দীন থেকে ফিরে গেলে নিশ্চয় আল্লাহ এমন এক কাউম সৃষ্টি করবেন, যারা হবে আল্লাহ্র প্রিয় এবং আল্লাহ হবেন তাদের প্রিয়, তারা মুমিনদের প্রতি নম্র ও বিনয়ী হবে এবং কাফিরদের প্রতি হবে অত্যন্ত কঠোর।” (সূরা আল মা-ইদাঃ ৫৪)

وَقَالَ تَعَالَى : يَايُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وقَبَائِلَ لِتَعَارَفُوا ان اكْرَمَكُمْ عِنْدَ الله أَتْقَاكُمْ.


“হে মানুষ! আমিই তোমাদেরকে একজন পুরুষ ও একজন মহিলা থেকে সৃষ্টি করেছি, এরপর তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পরকে চিনতে পার। বস্তুত আল্লাহ্র নিকট তোমাদের মধ্যে সর্বাধিক সম্মানিত সে, যে তোমাদের মধ্যে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে।” (সূরা আল হুজুরাত: ১৩)·

وَقَالَ تَعَالَى : فَلا تُزَكُوا أَنْفُسَكُمْ هُوَ أَعْلَمُ بِمَنِ اتَّقَى.


“কাজেই তোমরা তোমাদের আত্ম-পবিত্রতার দাবি করো না। প্রকৃত মুত্তাকী কে তা তিনিই ভালো জানেন।” (সূরা আন নাজমঃ ৩২)

وَقَالَ تَعَالَى : وَنَادَى أَصْحَابُ الْأَعْرَافِ رِجَالاً يُعْرِفُونَهُمْ بِسِيمَاهُمْ قَالُوا مَا أغْنى عَنْكُمْ جَمْعُكُمْ وَمَا كُنتُمْ تَسْتَكْبِرُونَ . أَهْؤُلاءِ الَّذِينَ أَقْسَمْتُمْ لا يَنَالُهُمُ اللهُ برَحْمَةِ ادْخُلُوا الْجَنَّةَ لاَ خَوْفٌ عَلَيْكُمْ وَلَا أَنْتُمْ تَحْزَنُونَ.


“এই আ'রাফের লোকেরা জাহান্নামের কয়েকজন বড় বড় লোককে তাদের চিহ্ন দ্বারা চিনতে পেরে ডেকে বলবে: তোমাদের বাহিনী ও তোমাদের অহংকার কোন কাজে আসল না। আর এ জান্নাতবাসীরা কি সেসব লোক নয়, যাদের সম্পর্কে তোমরা শপথ করে বলতে যে, এ লোকদেরকে আল্লাহ নিজের রাহমাত থেকে কোন অংশই দান করবেন না? তাদেরকেই বলা হবে, তোমরা জান্নাতে প্রবেশ কর। তোমাদের জন্য না ভয় আছে, না মর্মবেদনা।” (সূরা আল আ'রাফ: ৪৮-৪৯)

٦٠٢- وَعَنْ عِيَاضٍ بَنِ حِمَارٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللهَ أَوْحَى إِلَى أَنْ تَوَاضَعُوا حَتَّى لَا يَفْخَرَ أَحَدٌ عَلَى أَحَدٍ وَلَا يبْغِى أَحَدٌ عَلَى أَحَدٍ - رواه مسلم.

#রিয়াদুস_সালেহীন দ্বিতীয় খণ্ড অনুচ্ছেদঃ৭১ মুসলিমদের সাথে বিনয় ও নম্রতাপূর্ণ ব্যবহার করা।

৬০২। ইয়ার্দ ইবনে হিমার (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: আল্লাহ আমার নিকট ওহী পাঠিয়েছেন যে, তোমরা পরস্পরের সাথে বিনয় ও নম্র আচরণ কর, এমনকি কেউ কারো উপর গৌরব করবে না এবং একজন আরেকজনের উপর বাড়াবাড়ি করবে না। (মুসলিম)

٦٠٣ - وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا نَقَصَتْ صَدَقَةٌ مِنْ مَالٍ وَمَا زَادَ اللهُ عَبْدًا بِعَفْو إِلَّا عِرَا وَمَا تَوَاضَعَ أَحَدٌ لِلَّهِ الا رَفَعَهُ الله- رواه مسلم


৬০৩। আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : দানের দ্বারা সম্পদ কমে না। বান্দার ক্ষমার গুণ দ্বারা আল্লাহ তার ইয্যাত- সম্মানই বৃদ্ধি করেন। কেউ আল্লাহ্র সন্তুষ্টির উদ্দেশ্যে বিনয় ও নম্রতা অবলম্বন করলে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। (মুসলিম)

٦٠٤ - وَعَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّهُ مَرَّ عَلَى صِبْيَانِ فَسَلَّمَ عَلَيْهِمْ وَقَالَ كَانَ النبيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُ - متفق عليه.


৬০৪ । আনাস (রাঃ) থেকে বর্ণিত । তিনি কিছু সংখ্যক বালকের নিকট দিয়ে যাওয়ার সময় তাদেরকে সালাম দিলেন। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাই করতেন (বুখারি ও মুসলিম) 

 ٦٠٥ - وَعَنْهُ قَالَ إِنْ كَانَتِ الْآمَةُ مِنْ امَاء الْمَدِينَة لَتَأْخُذُ بِيَدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتَنْطَلِقُ بِهِ حَيْثُ شَاءَتْ - رواه البخاري


৬০৫। আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মদিনার কোন বাঁদী (অনেক সময়  কোনো প্রয়োজনে) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে যেখানে ইচ্ছা তাঁকে নিয়ে যেতো । (বুখারী)

٦٠٦ - وَعَنِ الْأَسْوَدِ بْنِ يَزِيدَ قَالَ سُئِلَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا مَا كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ فِي بَيْتِهِ ؟ قَالَتْ كَانَ يَكُونُ فِي مِهْنَةِ أَهْلِهِ يَعْنِي خدمة أهله فَاذَا حَضَرَتِ الصَّلاةُ خَرَجَ إِلَى الصَّلاةِ - رواه البخاري .


৬০৬। আসওযাদ ইবনে ইযায়িদ (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আয়িশা (রাঃ)-কে  জিজ্ঞেস করা হল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ঘরে কী কাজ করতেন? তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ঘরে থাকাকালে কাজ করতেন অর্থাৎ নিজ পরিবার-পরিজনের সেবায় নিয়োজিত থাকতেন। নামাযের সময় হলে তিনি নামাযের জন্য চলে যেতেন। (বুখারী)

.

٦٠٧- وَعَنْ أَبِي رِفَاعَةَ تَمِيمِ بْنِ أُسَيْدِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ انْتَهَيْتُ إِلَى رَسُولِ الله صلى الله عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَخْطُبُ فَقُلْتُ يَا رَسُولَ اللهِ رَجُلٌ غَرِيبٌ جَاءَ يَسْأَلُ عَنْ دِينِهِ لا يَدْرِي مَا دَيْنُهُ ؟ فَأَقْبَلَ عَلَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وتركَ خُطبَتَهُ حَتَّى انْتَهَى إِلَى فَأْتِيَ بِكُرْسِي فَقَعَدَ عَلَيْهِ وَجَعَلَ يُعَلِّمُنِي مِمَّا عَلَمَهُ الله ثم أتى خُطْبَتَهُ فَاتَّمَ أَخرَهَا - رواه مسلم.


৬০৭। আবু রিফা'আ তামীম ইবনে উসাইদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলাম । তিনি তখন ভাষণ দিচ্ছিলেন। আমি বললাম, হে আল্লাহ্র রাসূল! (আমি) এক মুসাফির দীন সম্পর্কে জানতে এসেছে । সে জানে না তার দীন কী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ভাষণ বন্ধ করে আমার দিকে মুখ ফিরিয়ে আমার নিকট এলেন। একটি চেয়ার আনা হলে তিনি তাতে বসলেন এবং আমাকে ঐসব বিধান শেখাতে লাগলেন, যা আল্লাহ তাঁকে শিখিয়েছেন, তারপর ভাষণ দিতে ফিরে এসে তা সমাপ্ত করলেন। (মুসলিম)

٦٠٨ وَعَنْ أَنَس رَضِيَ اللهُ عَنْهُ أنْ رَسُولَ الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إذا أكل طَعَامًا لَعِقَ أَصَابِعَهُ الثَّلاثَ قَالَ وَقَالَ إِذا سَقَطَتْ لُقْمَةُ أَحَدِكُمْ فَلْيُمِطْ عَنْهَا الْأَذَى وَلْيَأْكُلَهَا وَلَا يَدَعْهَا لِلشَّيْطَانِ وَآمَرَ أَنْ تُسْلَتَ الْقَصْعَةُ قَالَ فَإِنَّكُمْ لَا تَدْرُونَ فِي أَيِّ طَعَامِكُمُ الْبَرَكَةَ - رواه مسلم


৬০৮। আনাস (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহার শেষে তাঁর তিন আংগুল (বৃদ্ধাঙ্গুলী, তর্জনী, মধ্যমা) চাটতেন। আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেনঃ তোমাদের কারো খাদ্যের গ্রাস পড়ে গেলে তার ময়লা ছাড়িয়ে সে যেন তা খেয়ে নেয় এবং শয়তানের জন্য ফেলে না রাখে । তিনি আহারের পাত্র চেটে খাওয়ারও নির্দেশ দিয়েছেন এবং বলেছেন: কারণ তোমাদের জানা নেই, তোমাদের খাবারের কোন অংশে বরকত নিহিত রয়েছে। (মুসলিম)

٦٠٩ - وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا بَعَتَ اللهُ نَبِيًّا الأَ رَعَى الْغَنَمَ قَالَ أَصْحَابُهُ وَأَنْتَ؟ فَقَالَ نَعَمْ كُنْتُ أَرْعَاهَا عَلَى قرارِيطَ لِأَهْلِ مَكَّةَ - رواه البخاري .


৬০৯। আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : আল্লাহ এমন কোন নবী পাঠাননি, যিনি বকরী চরাননি। সাহাবীরা জিজ্ঞেস করলেন, আপনিও কি? তিনি বলেন: হাঁ, আমিও কয়েক কিরাতের বিনিময়ে মক্কাবাসীদের বকরী চরাতাম। (বুখারী)

٦١٠- وَعَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَوْ دُعِيْتُ إِلى كُراع أو ذراع لَا جَبْتُ وَلَوْ أَهْدَى الى ذراع أو كُراع لقبلت - رواه البخاري .


৬১০। আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : আমাকে যদি একটি বাহু বা পায়ার জন্যও দাওয়াত করা হয় তাহলে অবশ্যই আমি সাড়া দেব । আমাকে একটি পায়া অথবা বাহু হাদিয়া দেয়া হলে আমি তাও গ্রহণ করব। (বুখারী)

٦١١ - وَعَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ كَانَتْ نَاقَةُ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعَضْبَاءُ لا تُسْبَقُ أو لا تَكَادُ تُسبَقُ فَجَاءَ عْرَابِي عَلَى قَعُودٍ لَهُ فَسَبَقَهَا فشق ذلكَ عَلَى الْمُسْلِمِينَ حَتَّى عَرَفَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ حَقٌّ عَلَى اللهِ أَنْ لَا يَرْتَفِعَ شَيْ مِنَ الدُّنْيَا إِلا وَضَعَهُ - رواه البخاري


৬১১ । আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদবা নামক একটি উটনী ছিল। দৌড় প্রতিযোগিতায় সেটিকে অতিক্রম করা যেতো না বা পরাভূত করা যেতো না। অবশেষে এক বেদুঈন তার উঠতি বয়সের এক উটে চড়ে আসল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনীর সাথে দৌড় প্রতিযোগিতায় সেটি আগে চলে গেল। মুসলিমদের নিকট বিষয়টি বেশ কষ্টদায়ক অনুভূত হল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা অনুভব করতে পারলেন। তিনি বলেন : আল্লাহ্ বিধান হল, দুনিয়ার বুকে কোন জিনিস উন্নতির উচ্চ শিখরে আরোহণ করার পর আল্লাহ সেটিকে অবনমিত করেন। (বুখারী)

#মুহাম্মদের_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #ইবনে_মাজাহ  #হাদীস_বিশ্ব_নবীর_বাণী  #সুনানে_ইবনে_মাজাহ #রিয়াদুস_সালেহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/related/default